ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

পুতিনের নতুন আইন, ভুয়া খবর ছড়ালেই ১৫ বছরের কারাদণ্ড!

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ মার্চ, ২০২২,  4:33 PM

news image

রাশিয়ার দেশের বাইরের কার্যক্রম নিয়ে ভুয়া খবর ছড়ালেই ১৫ বছরের কারাদণ্ড, শুক্রবার এমন আইনেই স্বাক্ষর করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সের বরাতে এমন প্রতিবেদন করেছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স। ইউক্রেনে সেনা অভিযান নিয়েই বৈশ্বিকভাবে চাপের মুখে আছেন পুতিন। অভিযানের মাস পেরোলেও এখনও ইউক্রেনকে বাগে আনতে পারেননি তিনি। বিশ্ব গণমাধ্যমেও পুতিনের যুদ্ধংদেহী মনোভাব নিয়ে চলছে সমালোচনা। তার মধ্যেই গত সপ্তাহে পার্লামেন্টে পাস হওয়া ভুয়া তথ্য সংক্রান্ত বিলটিতে সই করলেন পুতিন। এই আইনে বলা হয়েছে বিদেশে কর্মরত রাশিয়ার কোনো সরকারি কর্মকর্তা কিংবা সংস্থার বিরুদ্ধে ভুয়া তথ্য বা খবার ছড়ালে কারাদণ্ড, সাথে অর্থদণ্ডও হতে পারে। আর এই আইনের সর্বোচ্চ সাজা হবে ১৫ বছর। সূত্র: রয়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম