ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
কাজাখস্তানকে হারিয়ে শেষ ষোলোতে বাংলাদেশ বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী কঙ্গোতে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৪ অনুমতি ছাড়াই বিশ্বের ‘কয়েক ডজন’ প্রতিষ্ঠানের ওয়েবসাইটে হস্তক্ষেপ এআই বটের অর্থহীন হয়ে যেতে পারে আগুয়েরোর সেই বিখ্যাত গোল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড

পুতিনের দুই মেয়েও আসতে চলেছে নিষেধাজ্ঞার আওতায়

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ এপ্রিল, ২০২২,  4:29 PM

news image

ইউক্রেনের বুচা শহরে রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ ওঠার পর রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এবারের নিষেধাজ্ঞার আওতায় থাকছে- রাশিয়ায় বিনিয়োগ, দেশটির অর্থনৈতিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে। একই সঙ্গে রাশিয়ার বিভিন্ন কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের ওপরও আরোপ করা হবে নতুন নিষেধাজ্ঞা। মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি আরও জানিয়েছে, রাশিয়ার সবচেয়ে বড় ব্যাংক- এসবার ও পুতিনের দুই মেয়ের ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের কথাও ভাবছে মার্কিন যুক্তরাষ্ট্র। আজ বুধবারই এসব নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি। অন্যদিকে, ইইউ রাষ্ট্রদূতরা বুধবার রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার পঞ্চম প্যাকেজের পরিকল্পনা বিবেচনা করবেন বলেও জানা গেছে। ইইউ’র এবারের নিষেধাজ্ঞায় থাকছে রাশিয়ার কয়লা আমদানি ও বেশিরভাগ রুশ মালিকানাধীন বা চালিত জাহাজকে ইইউ বন্দর ব্যবহারের বিষয়টি। সূত্র: বিবিসি, ওয়াল স্ট্রিট জার্নাল

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম