ঢাকা ১৯ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল লি‌বিয়া থেকে দেশে ফিরেছে আরও ১৭০ জন ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী ডিএসসিসি’র নামে কুকুর অপসারণ সংক্রান্ত বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদ মিরপুরে ৭ বছরের মেয়েকে গলাকেটে হত্যা হাম রোগীদের আলাদা ওয়ার্ড বাধ্যতামূলকসহ পাঁচ দফা নির্দেশনা জারি ভারতের নাগরিকত্ব পেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম জমা সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তিতে অগ্রাধিকারের সিদ্ধান্ত: প্রধানমন্ত্রী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ : পাসিং আউট প্যারেড ও পদক প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

পিছিয়ে পড়েও তিন দিনে টেস্ট জয় করলো অস্ট্রেলিয়া

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ জুন, ২০২৫,  10:47 AM

news image

ব্রিজটাউন টেস্টে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়া অলআউট হয়েছিল মাত্র ১৮০ রানে। দারুণ বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে ১৯০ রানে আটকে দিলেও পিছিয়েই ছিল অজিরা। সেখান থেকে দুর্দান্ত প্রত্যাবর্তন। ফলে ম্যাচটি তিন দিনেই জিতে নিয়েছে সফরকারীরা। ওয়েস্ট ইন্ডিজকে ১৫৯ রানের ব্যবধানে হারিয়ে তিন টেস্টের সিরিজে ১-০’তে এগিয়ে গেছে প্যাট কামিন্সের দল।  ১০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয়বার ব্যাট করতে নেমে ৬৫ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল অস্ট্রেলিয়া। সেখান থেকে ট্রাভিস হেড আর বিউ ওয়েবস্টারের শতরানের জুটিতে ঘুরে দাঁড়ায় অজিরা।এরপর অ্যালেক্স ক্যারে দলকে তিনশর কাছাকাছি নিয়ে গেছেন। হেড ৬১, ওয়েবস্টার ৬৩ আর ক্যারে করেন ৬৫ রান। দ্বিতীয় ইনিংসে ৩১০ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। শামার জোসেফ ৮৭ রানে নেন ৫টি উইকেট। ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের লক্ষ্য দাঁড়িয়েছিল ৩০১ রানের। জশ হ্যাজেলউডের বিধ্বংসী বোলিংয়ে ৩৩.৪ ওভারে ১৪১ রানেই গুটিয়ে যায় ক্যারিবীয়রা। ৮৬ রানে ৮ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। শেষদিকে জাস্টিন গ্রেভস আর শামার জোসেফ লড়াই না করলে পরাজয়ের ব্যবধান আরও বড় হতো। জোসেফ ২২ বলে ৪টি করে চার-ছক্কায় খেলেন ৪৪ রানের টি-টোয়েন্টি ইনিংস। গ্রেভস ৩৮ রানে অপরাজিত থাকেন। অস্ট্রেলিয়ার হয়ে ৪৩ রানে ৫টি উইকেট শিকার করেন হ্যাজেলউড।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম