ঢাকা ২৭ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
৩০ জুলাই দিনব্যাপী সিএনজি স্টেশন বন্ধের কর্মসূচি প্রত্যাহার সার্ভেয়ার ও কানুনগোদের বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা হরমুজ প্রণালি থেকে ৬ জাহাজকে ফিরিয়ে দেওয়ার দাবি ইরানের জামায়াত কতটা গণতান্ত্রিক, আমিরকেই বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল এবার মোদিবিরোধী পোস্টদাতাদের খুঁজছে দিল্লি পুলিশ ট্রলের শিকার শ্রেষ্ঠ শিক্ষিকা: ‘শ্রাবণের মেঘগুলো’ হয়ে উঠল সবার প্রতিবাদের ভাষা ভৈরবে দু’গ্রুপের সংঘর্ষ, নিহত ১ গ্যাস খুঁজতে আরও দুটি রিগ কেনার উদ্যোগ ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল সাবেক ছাত্রদল নেতার শাপলা চত্বর হত্যাকাণ্ড, শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

পাল্টাপাল্টি হামলা, এবার ইরানি ড্রোন ও রাডার স্টেশন ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

#

আন্তর্জাতিক ডেস্ক

০১ জুন, ২০২৬,  11:22 AM

news image

ইরান কর্তৃক মার্কিন ড্রোন ভূপাতিত করার জবাবে দেশটির রাডার এবং ড্রোন নিয়ন্ত্রণকেন্দ্রে ‘আত্মরক্ষামূলক’ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহান্তে ইরানের গোরুক এবং কেশম দ্বীপে এই হামলা চালানো হয় বলে ওয়াশিংটনের পক্ষ থেকে জানানো হয়েছে।  তেহরানের ‌‘আগ্রাসী’ কর্মকাণ্ডের প্রতিক্রিয়া হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি মার্কিন প্রশাসনের। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে জানিয়েছে, আন্তর্জাতিক আকাশসীমায় নিয়োজিত একটি মার্কিন এমকিউ-১ ড্রোন গুলি করে ভূপাতিত করেছিল ইরান। এর জবাবে মার্কিন যুদ্ধবিমানগুলো তাৎক্ষণিক পাল্টা অ্যাকশনে যায় এবং ইরানি বিমান প্রতিরক্ষাব্যবস্থা, একটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন ও দুটি ওয়ান-ওয়ে অ্যাটাক ড্রোন ধ্বংস করে। এই অভিযানে কোনো মার্কিন সামরিক কর্মী হতাহত হননি বলেও নিশ্চিত করেছে সেন্টকম। উল্লেখ্য, দুই দেশের মধ্যে এই ধরনের সংঘাত এবারই প্রথম নয়। এর আগের সপ্তাহেও তারা একে অপরের ওপর হামলা চালিয়েছিল। ওয়াশিংটনের একজন কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালির কাছে ইরানের একটি ড্রোন অপারেশন লক্ষ্য করে মার্কিন সামরিক বাহিনী হামলা চালানোর পর, ইরানও পাল্টা হিসেবে একটি মার্কিন বিমান ঘাঁটিকে লক্ষ্যবস্তু করেছিল। সর্বশেষ এই বিমান হামলার পর ওই অঞ্চলে দুই দেশের মধ্যকার উত্তেজনা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করা হচ্ছে। সূত্র: রয়টার্স, এনডিটিভি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম