ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

পার্লামেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করল সিরিয়া

#

আন্তর্জাতিক ডেস্ক

২৩ সেপ্টেম্বর, ২০২৫,  11:32 AM

news image

সিরিয়ায় আগামী ৫ অক্টোবর পার্লামেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। কমিশনের বরাত দিয়ে সরকারি বার্তাসংস্থা সানা জানিয়েছে, দেশটির পার্লামেন্টে মোট আসনসংখ্যা ২১০। এর মধ্যে এক-তৃতীয়াংশে প্রেসিডেন্ট আহমেদ আল শারার সুপারিশে সরাসরি এমপি নিয়োগ দেওয়া হবে। বাকি দুই-তৃতীয়াংশ আসনে ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করবেন জনগণ। গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়ায় সর্বশেষ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০২৪ সালের ১৫ জানুয়ারি। সে সময় দেশটির প্রেসিডেন্ট ছিলেন বাশার আল আসাদ। তবে ওই বছরের ৮ ডিসেম্বর সরকারবিরোধী সশস্ত্র জোট হায়াত তাহরির আল শামস (এইচটিএস)-এর আকস্মিক অভিযানে পতন ঘটে আসাদ সরকারের। অভিযানে নেতৃত্ব দেন আহমেদ আল শারা। পরে তিনি প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসেন এবং ১৪ বছরের দীর্ঘ গৃহযুদ্ধের অবসান ঘটে। সানার প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন পার্লামেন্ট রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠন, গণতন্ত্রের পথে অগ্রসর হওয়া এবং যুদ্ধবিধ্বস্ত দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কাজ করবে। নির্বাচন কমিশন জানায়, চলতি সেপ্টেম্বরেই ভোট গ্রহণের কথা থাকলেও সুয়েইদা, হাসাকাহ ও রাক্কা প্রদেশে অস্থিরতা ও সাম্প্রদায়িক সংঘাতের কারণে প্রেসিডেন্ট শারা নির্বাচন এক মাস পিছিয়ে দেন। সূত্র: আল-জাজিরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম