ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

পার্থ গোপাল বণিকের রায় আজ

#

নিজস্ব প্রতিবেদক

০৯ জানুয়ারি, ২০২২,  10:36 AM

news image

অনিয়ম-দুর্নীতির দায়ে বরখাস্ত উপ-কারামহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) পার্থ গোপাল বণিকের বিরুদ্ধে দুদকের মামলার রায় আজ রোববার ঘোষণা করবেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক শেখ নাজমুল আলম আজ দুপুর ১২টার পর এ রায় ঘোষণা করবেন। এর আগে গত ২৭ ডিসেম্বর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে বিচারক এ রায়ের দিন ধার্য করেন। ২০১৯ সালের ২৭ জুলাই ডিআইজি প্রিজন্স পার্থ গোপাল বণিক চট্টগ্রামে দায়িত্ব পালন করছিলেন।

তখন তিনি ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়বহির্ভূত ৮০ লাখ টাকা অর্জন করেন এবং সেই টাকা নিজের বাসার ক্যাবিনেটে লুকিয়ে রাখেন বলে অভিযোগ ওঠে। এক অভিযানে তাঁর বাসা থেকে ওই টাকা জব্দ করা হয়। অভিযোগপত্রে বলা হয়, আসামি পার্থ গোপাল বণিক গত বছরের ২৮ জুলাই দুদকে হাজির হয়ে অনুসন্ধান টিমের কাছে বক্তব্য দেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে পার্থ গোপাল বণিক জানান, তাঁর বাসায় ৩০ লাখ টাকা নগদ আছে। এ টাকার বৈধ উৎস তিনি দেখাতে পারেননি। পরে অভিযান চালিয়ে তাঁর বাসা থেকে ৮০ লাখ টাকা জব্দ করা হয়। এ মামলায় হাইকোর্টে একাধিকবার আবেদন করেও তিনি জামিন পাননি। পরে নিম্ন আদালত থেকে জামিন পেলেও পরবর্তীকালে তা বাতিল করেন হাইকোর্ট। তিনি এখন কারাগারে আটক রয়েছেন। এ মামলায় গত বছরের ৪ নভেম্বর অভিযোগ গঠন করেন আদালত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম