ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

পারমাণবিক সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো যুক্তরাষ্ট্র

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ আগস্ট, ২০২২,  4:23 PM

news image

পারমাণবিক সক্ষম দূর পাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ক্যালিফোর্নিয়ার ভ্যানডেনবার্গ বিমানবাহিনীর ঘাঁটি থেকে ‘মিনিটম্যান থ্রি’ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। মার্শাল দ্বীপপুঞ্জ পর্যন্ত প্রায় চার হাজার মাইল যেতে সক্ষম হয় এটি। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন। মার্কিন বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ১২টা ৪৯ মিনিটে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়েছিল। মার্কিন পারমাণবিক বাহিনীর প্রস্তুতি এবং নিজেদের আস্থা প্রদর্শনের জন্য উৎক্ষেপণ করা হয় এটি। তবে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটিতে কোনও পারমাণবিক অস্ত্র ছিল না বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। বিবৃতিতে আরও বলা হয়েছে, উৎক্ষেপণটি ছিল নিয়মিত রুটিনের একটি অংশ। এএফ গ্লোবাল স্ট্রাইক কমান্ডের মুখপাত্র স্টিভেন উইলসন বলেন, এই পরীক্ষাটি গত ৪ আগস্টে হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা পিছিয়ে দেওয়া হয়। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর ইস্যুতে কিছুটা বিলম্ব হয়। যদিও এই সিদ্ধান্তকে বিচক্ষণ বলে সংবাদমাধ্যম সিএনএনকে বলেন এক মার্কিন কর্মকর্তা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম