ঢাকা ৩০ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসি ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

পারমাণবিক অস্ত্র প্রসঙ্গে মুখ খুললেন ইরানের প্রেসিডেন্ট

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ জুন, ২০২৫,  2:08 PM

news image

ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত ও পারমাণবিক ইস্যুতে বক্তব্য দিয়েছেন সদ্য নির্বাচিত ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা ও আল জাজিরা জানিয়েছে, ইরানের পার্লামেন্টে দেওয়া ভাষণে তিনি বলেন, শত্রুরা আমাদের দমন করতে পারবে না। প্রতিটি বীরের পতনের পর শত শত নতুন বীর উঠে আসবে, যারা নির্যাতন ও অবিচারের জবাব দেবে। তিনি আরও বলেন, আমরা আগ্রাসন করি না। পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে। তবে ইরান পারমাণবিক অস্ত্র বানাতে চায় না। পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, ইরানের অধিকার রয়েছে শান্তিপূর্ণভাবে ইউরেনিয়াম সমৃদ্ধ করার এবং তা জ্বালানি উৎপাদনের জন্যই ব্যবহার করা হবে। ইরানের প্রেসিডেন্ট বলেন, আমরা পারমাণবিক অস্ত্রের অনুসন্ধান করছি না। যদিও পশ্চিমারা বলেন, ইরানের পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়। আমাদেরও পারমাণবিক অস্ত্র তৈরির আগ্রহ নেই।নতুন এই প্রেসিডেন্টের বক্তব্য ইঙ্গিত দিচ্ছে, কূটনৈতিক পথে এগিয়ে যেতে চান তিনি। তবে জাতীয় স্বার্থ ও সম্মান বজায় রেখেই।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম