ঢাকা ১৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের কিশোরগঞ্জে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার

পানি কমছে আসাম ও মেঘালয়ে, বাড়ছে পানিবাহিত রোগ

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ জুন, ২০২২,  4:37 PM

news image

ভারতের আসাম ও মেঘালয় রাজ্যে বন্যার পানি কমতে শুরু করলেও বাড়ছে পানিবাহিত রোগের প্রকোপ। শুধু আসাম রাজ্যেই প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১২৭ জনে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় তিন রাজ্যে বন্যা-ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগে মোট প্রাণহানি ছাড়িয়েছে দেড়শ। রাজ্যগুলোতে এখনও ভোগান্তিতে ৫৫ লাখের বেশি মানুষ। যাদের ৩৭ লাখ আশ্রিত অস্থায়ী শরণার্থী ক্যাম্পগুলোতে। চিকিৎসকরা বলছেন, বন্যা দুর্গত এলাকাগুলোয় দ্রুতহারে বাড়ছে ডায়রিয়া, টাইফয়েড, চর্মরোগের মতো অসুখ। তাছাড়া, করোনাভাইরাসের উপসর্গ থাকলেও, সেটি নির্ণয় করা সম্ভব হচ্ছে না। সরকারের তরফ থেকে সুপেয় পানি, শুকনো খাবার এবং ওষুধ বণ্টন করা হলেও সেগুলো পর্যাপ্ত নয় বলছেন তারা। বহু এলাকায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। সেখানে হেলিকপ্টারের মাধ্যমে পৌঁছানো হচ্ছে ত্রাণ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম