ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

পাঞ্জাবে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ নভেম্বর, ২০২২,  4:30 PM

news image

ভারতের পাঞ্জাবে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। অমৃতসরের কাছে সোমবার (১৪ নভেম্বর) স্থানীয় সময় রাত ৩টা ৪২ মিনিটে ১২০ কিলোমিটার গভীরে ভূকম্পন অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এ কথা জানিয়েছে। ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গত সপ্তাহে ভারতের রাজধানী দিল্লি ও তার পাশের অঞ্চলে ভূমিকম্প হয়। বুধবার (৯ নভেম্বর) নেপালে রিখটার স্কেলে ৬.৩ মাত্রার ‍ভূমিকম্প অনুভূত হয়। সে সময় দিল্লিসহ ভারতের গাজিয়াবাদ, গুরুগ্রাম ও লখনৌ  কেঁপে ওঠে। পরে শনিবার (১২ নভেম্বর) যে ভূমিকম্প হয় সেটিরও কেন্দ্রস্থল ছিল নেপাল। দিল্লিসহ ভারতের উত্তরাঞ্চলে ৫.৪ মাত্রার ভূমিকম্পন অনূভূত হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম