ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

পাচার হওয়া টাকা ফেরত আনতে সহযোগিতা করবে সুইজারল্যান্ড: আমীর খসরু

#

নিজস্ব প্রতিবেদক

২২ আগস্ট, ২০২৪,  4:44 PM

news image

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিদেশে পাচার হওয়া টাকা বাংলাদেশে ফিরিয়ে আনতে সুইজারল্যান্ড সহযোগিতা করবে। আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলির সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন আমীর খসরু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘যে টাকা পাচার হয়েছে, সেই টাকা ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা হয়েছে। সুইজারল্যান্ড সরকারের পক্ষ থেকে তারা বলেছে যে, তাদের অবস্থান আগের মতোই আছে। এই টাকা ফিরিয়ে আনার ব্যাপারে বাংলাদেশ সরকারের যেকোনো উদ্যোগকে তারা স্বাগত জানাবে এবং তারা সহযোগিতা দেবে।’তিনি আরও বলেন, ‘যে পরিমাণ টাকা পাচার হয়েছে, সম্পদ লুণ্ঠন হয়েছে, এগুলো উদ্ধার না করলে অর্থনীতিকে চাঙা করা কঠিন হবে। আমি মনে করি-সুইজারল্যান্ড আমাদের সহযোগিতা করবে।’ আমীর খসরু বলেন, ‘নতুন প্রেক্ষাপটে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, তারা আমাদের মতামতটা জানতে চেয়েছেন। ভবিষ্যৎ নিয়ে আমাদের চিন্তা ভাবনা কী? রাজনৈতিক-অর্থনৈতিকসহ নানা বিষয়ে বিএনপির পরিকল্পনা জানতে চেয়েছেন সুইস রাষ্ট্রদূত। আমরা আমাদের পরিকল্পনার কথা জানিয়েছি। সুইজারল্যান্ড সার্বিক সহযোগিতার আশ্বাসও দিয়েছে।’ এর আগে আজ বেলা ১১টার দিকে এ বৈঠক শুরু হয়। ঘণ্টাব্যাপী চলা বৈঠকে বিএনপির পক্ষে নেতৃত্ব দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম