ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

পাগলের প্রেমে অভিনেত্রী নেহা

#

বিনোদন প্রতিবেদক

১৮ ফেব্রুয়ারি, ২০২৫,  10:51 PM

news image

তরুণ নির্মাতা খালেদ উসমানীর রচনা ও পরিচালনায় ট্রাজেডি-রোমান্স ও কমেডির মিস্রনে এক ভিন্ন ধর্মী প্রেমের গল্প নিয়ে নির্মিত নাটক "পাগলের প্রেম"। ভিন্ন ধর্মী এই গল্পে নিজেকে নতুন ভাবে মেলে ধরেছেন অভিনেত্রী নেহা মনি। বর্তমান সময়ে টিভি নাটক ও ওটিটি প্লাট ফর্মে ব্যস্ত সময় পার করা অভিনেত্রী নেহা মনি জানান সম্প্রতি আমার অনেক ভালো কাজের সুযোগ হয়েছে তবে এই গল্পটি সম্পুর্ণ একটি ভিন্ন ধর্মী প্রেমের গল্প। গল্পের লেখক ও নির্মাতা খালেদ উসমানী তার অসাধারণ লেখনী ও নির্মান দক্ষতায় অসাধারণ একটি ট্রাজেডি প্রেমের গল্প ফুটিয়ে তুলেছেন এই নাটকে। এই গল্পে দর্শক যেমন আনন্দ উপভোগ করবে তার পাশা পাশি সমাজ বাস্তবতায় একটি পাগলের জীবন কাহিনীর জীবন্ত রুপে দেখবে। এবং জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে তরুন প্রজন্মের কাছে একাধিক বার্তা রয়েছে। দুইটি আঞ্চলিক ভাষা সহ বাংলা ভাষার বহুরূপ নিয়ে ট্রাজেডি ও রোমান্টিক সংলাপে নির্মিত এই গল্পে আমি নিজেকে দর্শকদের কাছে ভিন্ন ভাবে উপস্থাপন করার সুযোগ পেয়েছি। আশাকরি দর্শকরা গল্পটি পছন্দ করবে।  অভিনেত্রী নেহা মনি বিটিভির একটি নাটকের মধ্যে দিয়ে মিডিয়ায় যাত্রা শুরু করেন তার পর অসংখ্য টিভি নাটক ও ওটিটি প্লাট ফর্মে তার অসাধারণ অভিনয়ে দর্শকদের মুগ্ধ করেন। এর পর থেকে আর পিছন ফিরে থাকাতে হয়নি নেহা মনি কে।   বর্তমানে চ্যানেল আই ও বৈশাখী টেলিভিশনে দুইটি সিরিয়াল চলছে এই অভিনেত্রীর।  অন্য দিকে নাটকের পাগলের চরিত্রে অভিনয় করেছেন সিলেটের আঞ্চলিক নাটকের জনপ্রিয় অভিনেতা নাজিম। একটি পাগলের জীবনের গল্পকে বাস্তব মূখি করে দর্শকদের কাছে তুলে ধরতে অসাধারণ অভিনয়ে গল্পকে জীবন্ত করে তুলেন এই অভিনেতা।  গল্পের লেখক ও নির্মাতা খালেদ উসমানী বলেন দীর্ঘ দিনের স্বপ ছিলো এরকম একটি গল্প নিয়ে কাজ করবো। নাটকের শিল্পীরা তাদের অসাধারণ অভিনয় দক্ষতায় গল্পকে জীবন্ত করে তুলেছেন। তাদের অভিনয়ে এই গল্পে একজন লেখক ও নির্মাতা হিসেবে আমার কল্পনাকে বাস্তবিক রুপে পেয়েছি। আশা করি এই নাটক দর্শক জনপ্রিয়তার শীর্ষে থাকবে। নাটকে আরো অভিনয় করেছেন শিশু শিল্পী মারিয়া, জয়ন্ত, মিসবাহ, সাকিব, রাফা, খোকন প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম