ঢাকা ২৫ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে রোগী ভর্তিতে রেকর্ড আগামী মাসে খুলবে সেন্টমার্টিন, মানতে হবে যেসব নিয়ম বহিরাগতদেরকে অবিলম্বে ঠাকুরগাঁও ছাড়ার নির্দেশ দুই মাস পর ফের বাংলাদেশে বিদ্যুৎ পাঠাচ্ছে নেপাল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে পতিত ফ্যাসিস্ট শক্তি: স্বরাষ্ট্রমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে দুর্নীতি মামলার চার্জশিট গ্রহণ শুধু বেঞ্চ বাড়িয়ে মামলাজট কমানো সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল একনেকের বৈঠক স্থগিত, আটকে গেল ১৫ উন্নয়ন প্রকল্পের অনুমোদন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে চোর ধরে গণপিটুনি, নিহত ২ ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদরাসার ভাইস প্রিন্সিপালের জামিন নামঞ্জুর

সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৪০ করার দাবি

#

নিজস্ব প্রতিবেদক

০৪ মার্চ, ২০২৬,  10:32 PM

news image

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৪০ করার দাবিতে ঢাকায় অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চাকরিপ্রার্থীরা অবস্থান নিয়েছেন। বুধবার (৪ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য প্রাঙ্গণে তারা এ অবস্থান কর্মসূচি পালন করেন। এর আগে, চাকরিপ্রার্থীরা চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে আন্দোলন করে আসছিলেন। চাকরিপ্রার্থীরা জানান, দীর্ঘদিন ধরে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর জন্য আন্দোলন করে আসা হলেও অন্তর্বর্তী সরকারের সময়ে ছেলেদের জন্য বয়সসীমা ৩৫ বছর এবং মেয়েদের জন্য ৩৭ বছর করার সুপারিশ করেছিল সরকার গঠিত পর্যালোচনা কমিটি। কিন্তু পরে বিভিন্ন দাবির প্রেক্ষিতে সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩২ বছরে নির্ধারণ করা হয়। তখন তারা বুঝতে পেরেছিলেন অন্তর্বর্তী সরকার তাদের সময়ের গুরুত্ব বুঝবে না। তারা আরও বলেন, করোনা মহামারির কারণে তিন বছর কোনো চাকরির সার্কুলার হয়নি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে দুই বছরের সেশন জট দেখা দিয়েছে। ফলে শিক্ষার্থীদের প্রায় ৫ বছর সময় নষ্ট হয়েছে। এই নষ্ট সময়কে বিবেচনায় এনে এবং পর্যালোচনা কমিটির সুপারিশ অনুযায়ী, সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৪০ করার দাবি জানানো হচ্ছে। চাকরিপ্রার্থীরা বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘ ১৭ বছর নিজে বঞ্চিত ছিলেন, তাই তিনি শিক্ষার্থীদের এই বঞ্চনার বিষয়টি বুঝবেন। প্রধানমন্ত্রী আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাইছেন। তাই সবকিছু বিবেচনা করে চাকরিতে প্রবেশের বয়স ৪০ করা হোক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম