ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

পাকিস্তানে ভয়াবহ বোমা হামলা, নিহত ১২

#

আন্তর্জাতিক ডেস্ক

১১ নভেম্বর, ২০২৫,  10:26 PM

news image

ভারতের রাজধানী দিল্লিতে বিস্ফোরণের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার পাকিস্তানে ভয়াবহ বোমা হামলা হয়েছে। দেশটির রাজধানী ইসলামাবাদে এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ২১ জন। মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে ইসলামাবাদে আদালত ভবন (কাচেহরি) সংলগ্ন একটি যাত্রীবাহী গাড়িতে বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলটি ছিল ব্যস্ত এলাকা, যেখানে সাধারণ মানুষ, আইনজীবী এবং মামলার পক্ষের লোকজন উপস্থিত ছিলেন। বিস্ফোরণের পরপরই আদালত ভবনটি দ্রুত খালি করা হয় এবং  আদালতের সব কার্যক্রম স্থগিত করা হয়। ইসলামাবাদ পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল, প্রধান কমিশনার এবং ফরেনসিক টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছেন। আহত ও নিহতদের হাসপাতালে পাঠানোর জন্য রাজধানীর পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। জিও নিউজ জানিয়েছে, এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। নিরাপত্তা বাহিনী এলাকা ঘিরে রেখেছে এবং তদন্ত শুরু করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম