ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

পাকিস্তানে বন্যা-ভূমিধসে প্রাণহানি বেড়ে ৩২০

#

আন্তর্জাতিক ডেস্ক

০১ আগস্ট, ২০২২,  4:59 PM

news image

পাকিস্তানে প্রবল বন্যা, ভূমিধস এবং ভারি বৃষ্টিপাতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩২০ জনে। সোমবার (১ আগস্ট) এ তথ্য নিশ্চিত করলো দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। খবর টাইমস অব ইন্ডিয়ার। সবচেয়ে ক্ষতিগ্রস্ত বেলুচিস্তান। পরিস্থিতি মোকাবেলায় রাজ্যটিতে জারি রয়েছে ১৪৪ ধারা। গেলো ২৪ ঘণ্টায় প্রদেশটিতে বন্যার পানির তোড়ে ভেসে গেছেন অনেকে। যাদের মাঝে ১৯ জনের মরদেহ উদ্ধার করা গেছে।

গেলো দু’মাসের বন্যায় এই প্রদেশে মারা গেছেন ১২৭ বাসিন্দা। ক্ষতিগ্রস্ত ১৩ হাজারের বেশি ঘরবাড়ি। ২০ লাখ একরের মতো আবাদি জমিও ধ্বংস হয়েছে প্রাকৃতিক দুর্যোগে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দুর্গত এলাকা পরিদর্শনের পর দিয়েছেন জরুরি ত্রাণ সহায়তার বরাদ্দ। এর বাইরে খাইবার পাখতুনখোয়ায় মারা গেছেন ৬০ জন। পাঞ্জাবেও সাম্প্রতিক দুর্যোগে নিহতের সংখ্যা ছাড়িয়েছে অর্ধ-শতাধিক। সেনাবাহিনীর সহযোগিতায় চলছে উদ্ধার কাজ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম