ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

পাকিস্তানে এবার দৃশ্যপটে সুপ্রিম কোর্ট

#

আন্তর্জাতিক ডেস্ক

০৪ এপ্রিল, ২০২২,  4:18 PM

news image

পাকিস্তানের চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেই এবার দৃশ্যপটে হাজির দেশটির সুপ্রিম কোর্ট। প্রেসিডেন্ট কর্তৃক পার্লামেন্ট ভেঙে দেওয়ার বিষয়ে সোমবার সুপ্রিম কোর্টে শুনানি অনুষ্ঠিত হবে। রোববার সুপ্রিম কোর্টের মুখপাত্র আলভি এ তথ্য জানিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ডন। প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়ালের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট যেসব পদক্ষেপ নিয়েছেন সেগুলো আদালতের আদেশের আওতায় আসবে। উমর আতা বন্দিয়াল বলেন,

এটি একটি জরুরি বিষয়। সোমবার শুনানির দিন ধার্য করা হয়েছে। সব রাজনৈতিক দল এবং রাষ্ট্রীয় কর্মকর্তাদের নোটিশ জারি করা হয়েছে। এর আগে বিরোধীদের পক্ষ থেকে পার্লামেন্ট ভেঙে দেওয়ার প্রেসিডেন্টের ঘোষণাকে অসাংবিধানিক দাবি করে আদালতের হস্তক্ষেপ কামনা করা হয়। পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) নেতা বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছেন, তার দল নির্বাচনের জন্য প্রস্তুত। একই সঙ্গে তাদের আইনি দল একটি পিটিশন নিয়ে কাজ করছে। তারা সুপ্রিম কোর্টের শরণাপন্ন হবে। কারণ, দেশের সংবিধান সমুন্নত রাখার বাধ্যবাধকতা আদালতের রয়েছে। প্রধান বিচারপতি বন্দিয়াল, বিচারপতি ইজাজুল আহসান ও বিচারপতি মোহাম্মদ আলী মজহারের সমন্বয়ে গঠিত তিন সদস্যের বেঞ্চ রোববার এ মামলার শুনানি শেষে সোমবার আবারও শুনানির দিন ধার্য করেন। রোববারের শুনানির সময় প্রধান বিচারপতি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন অবনতি না হয় সেটা খেয়াল রাখতে হবে। এ ছাড়া, সব রাজনৈতিক দলকে দায়িত্বশীল আচরণ করার নির্দেশ দেন তিনি। প্রধান বিচারপতি বলেন, রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠানের দ্বারা কোনো অসাংবিধানিক পদক্ষেপ নেওয়া উচিত নয়। কেউ যেন পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা না করে। জনশৃঙ্খলা বজায় রাখা উচিত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম