ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা বাসে উচ্চ শব্দে গান বাজালেই গুনতে হবে শত শত ডলার সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি: একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ-১ জ্বালানি তেলের উত্তাপ বাজারে দেরিতে ডেঙ্গু পরীক্ষা করায় বাড়ছে ঝুঁকি মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ

পাকিস্তানের সামরিক ক্যাম্পে আফগানিস্তানের মুহুর্মুহু হামলা

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২৬,  4:54 PM

news image

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া অঞ্চলে মিরানশাহ এবং স্পিনওয়ামে পাকিস্তানি সামরিক ক্যাম্পে ড্রোন হামলা চালিয়েছে আফগানিস্তানের তালেবান যোদ্ধারা। আফগানিস্তানের টোলো নিউজের বরাত দিয়ে শনিবার (২৮ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। অজ্ঞাত নিরাপত্তা সূত্রের বরাতে টোলো নিউজ বলেছে, হামলার ফলে স্পিনওয়াম ক্যাম্পে আগুন ধরেছে। নিরাপত্তা ওই সূত্র টোলো নিউজকে বলেছে, বৃহস্পতিবার রাতে পাকিস্তানি বাহিনী বিমান হামলার প্রতিশোধ নিতে এসব হামলা চালানো হয়েছে। ফের পাল্টাপাল্টি হামলা পাকিস্তান-আফগানিস্তানের ফের পাল্টাপাল্টি হামলা পাকিস্তান-আফগানিস্তানের  তবে আফগান বাহিনীর এসব হামলায় পাকিস্তানে কী পরিমাণ হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে- সে সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি। এর আগে আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পাকিস্তান যদি তার সামরিক অভিযান অব্যাহত রাখে, তাহলে ইসলামিক এমিরেটের বাহিনীও যথাযথ ও সিদ্ধান্তমূলক ব্যবস্থা নিতে সক্ষম। তিনি বলেন, 'আমাদের হাত তাদের (পাকিস্তানের) গলা পর্যন্ত পৌঁছাতে পারে'।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম