ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

পশ্চিমবঙ্গে তৃণমূল নেতা খুনের জেরে বাড়ি বাড়ি আগুন, নিহত ১০

#

আন্তর্জাতিক ডেস্ক

২২ মার্চ, ২০২২,  10:36 PM

news image

 ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে রামপুরহাটে তৃণমূল নেতার খুনের জেরে ১০-১২টি বাড়িতে আগুনের দিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় এখন পর্যন্ত ১০ জন নিহত হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (২২ জানুয়ারি) ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সোমবার (২১ মার্চ) বড়শাল গ্রামের তৃণমূল নেতা ভাদু শেখের বোমা হামলায় নিহত হন। তিনি রামপুরহাট এক নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন। একটি চায়ের দোকানে বসে কথা বলছিলেন ভাদু। সেই সময় তাকে লক্ষ্য করে বোমা ছুড়ে পালায় দুষ্কৃতীরা। তাকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার মৃত্যু হয়। এ ঘটনার জেরে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। ঘটনার উত্তেজনায় ওই গ্রামের বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। দমকল কর্মীরা জানান, ঘটনায় মৃত্যু হয়েছে ১০ জনের। সবাই আগুনে পুড়ে মারা গেছেন। বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানান, একটি বাড়িতে ৭ জন ছিলেন। তারা সবাই আগুনে পুড়ে মারা গেছেন। দমকল বাহিনীর কর্মীরা আরও জানান, রাত থেকে কাজ চলছে। ১০-১২টি বাড়িতে আগুন লাগানো হলে সেগুলো নেভানোর কাজ শুরু করা হয়। সোমবার দিবাগত রাতে ৩টি এবং মঙ্গলবার সকালে ৭টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে, ঘটনার পরেই নড়েচড়ে বসে প্রশাসন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার জানায়, ঘটনাস্থলে যাচ্ছেন সিআইডি ও ফরেন্সিক দল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম