ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ বিশ্বব্যাংক বাংলাদেশের পাশে থাকতে খুবই আগ্রহী: অর্থমন্ত্রী শাসন করায় শিক্ষককে গাছের ডাল দিয়ে পিটিয়ে আহত, স্কুলছাত্র বহিষ্কার প্রবাসী কার্ডের ব্যবস্থা হচ্ছে, কার্ডধারীরা পাবেন ৩ শতাংশ প্রণোদনা: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী প্রবাসীদের সংকট সমাধানে বিশেষ আদালত গঠন করবে সরকার: আইনমন্ত্রী সরকারের জবাবদিহিতা আদায়ে বিরোধীদলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের দুর্যোগ মোকাবিলায় দূরদর্শী নীতি ও সমন্বিত পরিকল্পনা নেওয়ার তাগিদ রাষ্ট্রপতির দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩২৬৬ টাকা পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, ৪ ফায়ার ফাইটার হাসপাতালে

পর্তুগালে নিজ কর্মস্থলে দুর্ঘটনায় প্রাণ গেল ২ প্রবাসীর

#

নিজস্ব প্রতিবেদক

২১ মার্চ, ২০২৩,  4:37 PM

news image

পর্তুগালের কৃষি ও পর্যটন শহর বেজায়ে সোমবার বিকেলে নিজ কর্মস্থলে দু’জন প্রবাসী বাংলাদেশি কনস্ট্রাকশনের কাজে কর্মরত অবস্থায় দেওয়াল ভেঙে দুর্ঘটনার শিকার হয়ে মারা গেছেন। নিহতরা হলেন শাহীন আহমেদ (৪৭) ও সুহেদ আহমেদ (৩২)। মরহুম শাহীন আহমেদ বাংলাদেশের মৌলভীবাজার জেলার সদর থানার বাসিন্দা এবং মরহুম সুহেদ সিলেট জেলার গোলাপগঞ্জ থানার লক্ষনাবন্দ ইউনিয়নের করগাঁও উজানপাড়ার গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার পর স্থানীয় জিএনআর পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ বেজার সেন্ট্রাল হাসপাতালের মর্গে লাশ পাঠানো হয়েছে। শাহীন এবং সুহেদের মৃত্যুতে লিসবনসহ গোটা পর্তুগালের বাংলাদেশ কমিউনিটিতে বর্তমানে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমদের লাশ দেশে পাঠানো ও জরুরি করণীয় নিয়ে মঙ্গলবার টেস্ট অব লিসবনে বাংলাদেশি কমিউনিটির আহ্বানে এক সভা আহ্বান করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম