ঢাকা ২১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা

#

১৪ জানুয়ারি, ২০২৬,  2:21 PM

news image

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার সকাল সাতটার দিকে ঢাকার কাকরাইলে অবস্থিত ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ফেরদৌস আরার পৈতৃক বাড়ি চাঁদপুরে। তাঁর জন্ম ঢাকায়। রাজধানীর যাত্রাবাড়ীর শেখদী এলাকায় বসবাস করতেন তিনি। তাঁর শ্বশুরবাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার খানেবাড়ি এলাকায়। তিনি বিসিএস (প্রশাসন) ৩৬তম ব্যাচের কর্মকর্তা ছিলেন। ২০২৫ সালের ৯ জানুয়ারি বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেন তিনি। এর আগে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, সাত বছর বয়সী এক কন্যাসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাঞ্ছারামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ফেরদৌস আরা সোমবার অসুস্থ বোধ করলে চিকিৎসার জন্য ঢাকায় যান। তিনি মাইগ্রেনের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। আজ সকাল সাতটার দিকে তিনি মারা যান। তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছেন, ফেরদৌস আরাকে শ্বশুরবাড়ি কুমিল্লার দাউদকান্দিতে দাফন করা হবে। আজ সকাল সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসকের ফেসবুক পেজে বিষয়টি নিয়ে একটি শোকবার্তা দেওয়া হয়। শোকবার্তায় উল্লেখ করা হয়, ফেরদৌস আরার মৃত্যুতে বাংলাদেশ সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশন, ব্রাহ্মণবাড়িয়া শাখার সদস্যরা গভীরভাবে মর্মাহত। ফেরদৌস আরা চাকরি জীবনে একজন কর্তব্যপরায়ণ, সৎ, দক্ষ ও সদালাপী কর্মকর্তা হিসেবে সবার কাছে সমাদৃত ছিলেন। তাঁর এ মৃত্যুতে দেশ একজন দক্ষ ও মেধাবী কর্মকর্তাকে হারাল। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে বলেন, ‘মাথাব্যথা নিয়ে তিনি গতকাল হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে কার্ডিয়াক অ্যাটাক হয়েছে। তাঁর লাশ স্বামীর বাড়ি কুমিল্লায় নেওয়া হবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম