ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ব্রাজিলের হয়ে খেলা নিয়ে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন কাজ শুরু ১৩ জেলায় ব্যাপক বজ্রবৃষ্টির আভাস, নৌবন্দরেও সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা ইতালির কোচ হিসেবে ফিরছেন রবার্তো মানচিনি শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

পর্তুগালের নতুন প্রধানমন্ত্রী লুইস মন্টিনিগ্রো

#

আন্তর্জাতিক ডেস্ক

০১ জুন, ২০২৫,  10:58 AM

news image

পর্তুগালের সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফলাফলের পর পিএসডি’র দলনেতা লুইস মন্টিনিগ্রোকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছে।   দেশটির রাষ্ট্রপতি মার্সেলো রেবেলো ডি সজা সর্বাধিক সংসদীয় প্রতিনিধিত্বকারী তিনটি দলের বক্তব্য শোনার পর এ সিদ্ধান্ত নেন। গত ১৮ মে পর্তুগালে মধ্যবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। লুইস মন্টিনিগ্রো প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তার বিরুদ্ধে পারিবারিক ব্যবসা থেকে সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছিল। এই অভিযোগ ওঠার পর তিনি তৎকালীন জাতীয় সংসদে সরকারের প্রতি আস্থা প্রস্তাব উপস্থাপন করেন এবং সংসদের বেশিরভাগ দল সরকারের প্রতি অনাস্থা পোষণ করলে, সংসদ ভেঙে দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন আহ্বান করেন।   পর্তুগালের জাতীয় সংসদে আসন সংখ্যা ২৩০, এককভাবে সরকার গঠনের জন্য দরকার ১১৬, তবে ২২৬ আসনের ফলাফলের ভিত্তিতে কোনও দল এককভাবে ১১৬ আসন জয় লাভ করেনি। বর্তমান ক্ষমতাসীন জোট এডি জোট ৮৯ আসন, অভিবাসনবান্ধব দল পিএস ৫৮ এবং কট্টরডানপন্থি শেগা পেয়েছে ৫৮ আসন। বাকি ২১ আসন বাম ও স্বতন্ত্র দলগুলো লাভ করেছে। চার আসনের ফল এখনও প্রকাশ হয়নি। পর্তুগালের ২৩০ আসনের সংসদে কমপক্ষে ১১৬ আসনের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য এডিকে সম্ভবত ছোট দলগুলোর সঙ্গে চুক্তি করতে হবে। গত ২০১৯ সালের নির্বাচনে ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টি ১০৮ আসন অর্জন করতে পেরেছিল। আর ২০২৪ সালে কেউ এককভাবে সরকার গঠন করতে পারেনি, শরিক হয়ে দল গঠন করেছে। সূত্র: ইউরো নিউজ

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম