ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

পরিচালক কাজল আরেফিন আর নেই

#

বিনোদন প্রতিবেদক

২০ জুলাই, ২০২২,  10:33 AM

news image

না ফেরার দেশে পাড়ি জমালেন চলচ্চিত্র পরিচালক কাজল আরেফিন। মঙ্গলবার (১৯ জুলাই) সন্ধ্যা ৬টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন খ্যাতিমান অভিনেতা তারিক আনাম খান। ১৯৪৮ সালের ১৮ এপ্রিল জামালপুরে জন্মগ্রহণ করেন কাজল আরেফিন। দীর্ঘদিন আমেরিকায় বসবাস করে গত মার্চে স্ত্রীকে নিয়ে দেশে ফেরেন তিনি। প্রসঙ্গত, আশির দশকে কাজল আরেফিনের পরিচালনায় ‘সুরুজ মিয়া’ সিনেমাটি সারাদেশে সাড়া ফেলেছিল। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন তারিক আনাম খান। এতে তার সঙ্গী ছিলেন নায়িকা রোজিনা। এ ছাড়াও অভিনয় করেছেন গোলাম মুস্তাফা ও সুবর্ণা মুস্তাফা। বেশ কিছু সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন কাজল আরেফিন। সেগুলোর মধ্যে রয়েছে- ‘সূর্য দীঘল বাড়ি’, ‘গোলাপি এখন ট্রেনে’ ও ‘ভাত দে’র মতো বিখ্যাত চলচ্চিত্র।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম