ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ব্রাজিলের হয়ে খেলা নিয়ে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন কাজ শুরু ১৩ জেলায় ব্যাপক বজ্রবৃষ্টির আভাস, নৌবন্দরেও সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা ইতালির কোচ হিসেবে ফিরছেন রবার্তো মানচিনি শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ইরান

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ জুলাই, ২০২২,  10:37 AM

news image

ইরানের দক্ষিণাঞ্চলীয় এলাকায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় শনিবার কেঁপে ওঠে দক্ষিণাঞ্চলের হোর্মোজগন প্রদেশ। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। এরই মধ্যে উদ্ধার অভিযান শুরু হয়েছে দেশটিতে। সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) পক্ষ থেকে জানানো হয়েছে রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫। যদিও যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, শনিবার বিকালে হওয়া দু’টি ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ছিল ৫ দশমিক ৭ ও ৫ দশমিক ৮। ইএমএসসি জানিয়েছে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। তবে কেবল ইরান নয়। ইউএসজিএস এর তথ্য অনুযায়ী, শনিবার বাহরাইন, সৌদি আরব, কাতার, পাকিস্তান, ওমান, সংযুক্ত আরব আমিরাত ও আফগানিস্তানেও ভূমিকম্প অনুভূত হয়েছে। এসব দেশগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। তবে সংযুক্ত আরব আমিরাতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর আগে গত ২ জুলাই পরপর তিনটি ভূমিকম্পে বিধ্বস্ত হয় ইরানের দক্ষিণাঞ্চল। এতে ৫ জনের মৃত্যু হয়, আহত হয় আরও অনেকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম