ঢাকা ০৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারের তিনটি ইউনিয়ন অন্তর্ভুক্ত হবেনা কেরানীগঞ্জের সাথে সিলেট ও বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ সাতক্ষীরায় ছয় কোটি টাকার নতুন ধরনের ‘কুশ’ মাদকসহ আটক ১ ২ থেকে ৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী ওয়ালিয়া ইউনিয়ন ভূমি অফিসে দালালের দৌরাত্ম্যের অভিযোগ, দুর্নীতিমুক্ত সেবা নিয়ে প্রশ্ন হাম উপসর্গে আরও ৬ মৃত্যু দুই সপ্তাহ পর আংশিক চালু এলএনজি টার্মিনাল মিরাজের অপরাজিত সেঞ্চুরিতে বাংলাদেশের লড়াই ডকুমেন্টরিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকা নিয়ে যা বললেন রাষ্ট্রপতি ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন

পবিত্র শবে কদর ২৮ এপ্রিল

#

নিজস্ব প্রতিবেদক

০৩ এপ্রিল, ২০২২,  11:30 AM

news image

আজ থেকে শুরু হয়েছে রমজান মাস। বছর ঘুরে মুসলিম উম্মাহর মাঝে আবার ফিরে এসেছে রহমত, মাগফিরাত ও নাজাতের এই মাস। এই মাসেরই কদরের রাতে নাজিল হয়েছিল মানব জাতির হেদায়েতের গ্রন্থ আল কোরআন। আগামী ২৮ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবেকদর। জাতীয় চাঁদ দেখা কমিটি ঘোষণা করেছে, গতকাল বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে চাঁদ দেখার এই ঘোষণা দেওয়া হয়। ইসলামিক ফাউন্ডেশন গতকাল এক বিজ্ঞপ্তিতে বলা হয়,

‘বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ৩ এপ্রিল থেকে পবিত্র রমজান গণনা শুরু হবে। ২৮ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাত পালিত হবে পবিত্র শবেকদর।’ মালয়েশিয়া, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আকাশে ১ এপ্রিল পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়। ফলে দেশগুলোতে শনিবার প্রথম রোজা পালন করা হয়। ইসলামিক বিধান অনুযায়ী রমজানের চাঁদ দেখা যাওয়ায় শুক্রবার দিবাগত রাতে সাহরি খেয়ে শনিবার রোজা রাখছেন সেসব দেশের ধর্মপ্রাণ মুসলমানরা। সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। এদিকে পবিত্র রমজান মাসে ইফতার, তারাবি নামাজ ও সেহরির সময় লোডশেডিং না দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। ২৯ মার্চ বিদ্যুৎ ভবনে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এই নির্দেশনা দেওয়া হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম