ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

পটুয়াখালীতে মুক্ত দিবসে বর্ণিল বিজয় নৌকা বাইচ অনুষ্ঠিত

#

জহিরুল ইসলাম

০৮ ডিসেম্বর, ২০২১,  10:37 PM

news image

মুজিব শতবর্ষ ও সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে পটুয়াখালী হানাদার মুক্ত দিবসে এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী  বিজয় নৌকা বাইচ প্রতিযোগিতা। ৮ ডিসেম্বর বুধবার বিকেল তিনটায় জেলা প্রশাসন কর্তৃক এই প্রতিযোগিতার আয়োজন করা হয় । পড়ন্ত বিকেলে একরাশ জলরাশিতে বর্ণিল এই নৌকা বাইচ দেখতে নদীর তীরে ভিড় জমায় হাজার হাজার নারী পুরুষ।

বিজয় নৌকাবাইচ প্রতিযোগিতায় ৬ টি দল অংশগ্রহণ করে। প্রথম হয়েছে আল্লাহর দান মাগুরা টাইগার, দ্বিতীয় মাগুরার মায়ের দোয়া এবং টুংগিপাড়ার মা শীতলা। বিজয়ীদের হাতে পুরষ্কার হিসেবে মটরসাইকেল, টেলিভিশন ও ফ্রিজ তুলে দেন স্থানীয় সংসদ সদস্য ও সাবেক ধর্মপ্রতিমন্ত্রী এডভোকেট মোঃ শাহজাহান মিয়া।  এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আ স ম ফিরোজ, জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ, সিভিল সার্জন মোহাম্মদ জাহাংগীর আলম শিপন, জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. গোলাম সরোয়ার প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম