ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভারত ক্ষমা না চাওয়ায় লিজেন্ডস টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াল পাকিস্তান জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ ভারতভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকার আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন ঘুরে দাঁড়িয়ে ১৪ মিনিটে চার গোল করে জিতল জিদানের ফ্রান্স ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ শাহজালালে ৩ যাত্রীর ব্যাগ থেকে ৬৩১ কার্টন সিগারেট জব্দ পঞ্চগড়ের সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেপ্তার মহেশখালীতে ডেঙ্গু আক্রান্তে কলেজছাত্রের মৃত্যু রেডিওথেরাপির অপেক্ষায় সাড়ে ৭ হাজার রোগী, সিরিয়াল ঠেকেছে ২০২৮ সালে

পঞ্চগড়ে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

#

নিজস্ব প্রতিনিধি

০৬ অক্টোবর, ২০২৬,  11:16 AM

news image

পঞ্চগড়ের বোদা উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে চার কেজি গাঁজাসহ মো. হারুন অর রশিদ (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। 


সোমবার বিকেলে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের নহলিয়া পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। আটক হারুন অর রশিদ ওই ইউনিয়নের নহলিয়া (পাইকপাড়া) গ্রামের বাসিন্দা।


পঞ্চগড় জেলা ডিবি পুলিশের একটি চৌকস টিম নহলিয়া পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় হারুন অর রশিদের বসতবাড়ির পাশে ধানক্ষেতের মাঝখান থেকে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। পরে ঘটনাস্থল থেকেই জিজ্ঞাসাবাদের  তাকে আটক করা হয়।


অভিযানে পঞ্চগড় জেলা ডিবি পুলিশের এসআই মো. মাসুম বিল্লাহর নেতৃত্বে এসআই মো. আরিফুর রহমান, এসআই মো. সাদেকুল ইসলাম, এএসআই আবুল কালাম, এএসআই আনোয়ার হোসেনসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন।


পুলিশ জানায়, আটক কৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে এর আগেও মামলা রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।


পঞ্চগড় জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এনায়েত কবির জানান, আটক কৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদক নির্মূলে জেলা গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।মাদক সংশ্লিষ্ট বিষয়ে কোন ছাড় নেই বলেও জানানো হয়। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম