ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

নয়াপল্টনে বিএনপির ‘তারুণ্যের সমাবেশ’ শুরু

#

নিজস্ব প্রতিবেদক

২৮ মে, ২০২৫,  10:04 PM

news image

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) তিন অঙ্গসংগঠনের আয়োজনে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ শুরু হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২৮ মে) বিকেল ৩টা ৩৭ মিনিটে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কুরআন তিলাওয়াতের মাধ্যমে এই সমাবেশ শুরু হয়। এর আগে সকাল থেকে নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। সরেজমিনে দেখা গেছে, রাজধানীর মৌচাক থেকে শান্তিনগর, কাকরাইল থেকে নয়াপল্টন, মৎস্য ভবন থেকে কাকরাইল মসজিদের সামনে হয়ে নয়াপল্টন, পল্টন থেকে স্কাউট ভবনের সামনে হয়ে নয়াপল্টন, শাহজাহানপুর বাসস্ট্যান্ড থেকে ফকিরাপুল মোড় হয়ে নয়াপল্টন পর্যন্ত সড়ক বিএনপি নেতাকর্মীদের পদচারণায় জনসমুদ্রে পরিণত হয়েছে। জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ থেকে প্রায় ১৫ লাখ তরুণ অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন আয়োজকরা। দুপুর গড়াতেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল এসে যোগ দিতে থাকে মূল সমাবেশস্থলে। তরুণদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করতে ও তাদের রাজনীতিতে সম্পৃক্ত করতে পুরো মে মাসজুড়ে সারা দেশে নানা কর্মসূচি হাতে নেয় বিএনপির এই তিন সংগঠন। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, চারটি বিভাগীয় শহর ও রাজধানীসহ মোট আটটি স্থানে সেমিনার ও সমাবেশ অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় এরই মধ্যে সফলভাবে সেমিনার ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ আয়োজন হচ্ছে রাজধানী ঢাকায়, যা এ কর্মসূচির চূড়ান্ত পর্ব। দলীয় নেতারা এই সমাবেশের মাধ্যমে তরুণ সমাজের কাছে একটি নতুন বার্তা পৌঁছে দিতে চান, সেটি হলো— ‘রাজনীতিতে তরুণরাই ভবিষ্যৎ’।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম