ঢাকা ১৮ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
জাবির হল থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই, জুলাই পর্যন্ত মজুদ রয়েছে: খাদ্যমন্ত্রী রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত বিসিএফ-এর ইফতার মাহফিলে বাংলা স্কুল প্রতিষ্ঠার আলোচনা রুট গ্রুপের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ আইসিসি থেকে বড় সুখবর পেলেন বাংলাদেশের অধিনায়ক যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী অপ্রয়োজনীয় কথা না বলার অঙ্গীকার করে ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯ বগি লাইনচ্যুত, হতাহতের শঙ্কা বাস কাউন্টার থেকে নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে: সড়ক পরিবহনমন্ত্রী

নেদারল্যান্ডসে পার্টিতে ট্রাক চাপায় নিহত ৬

#

আন্তর্জাতিক ডেস্ক

২৯ আগস্ট, ২০২২,  10:27 AM

news image

নেদারল্যান্ডসের দক্ষিণাঞ্চলীয় নিউ বেইজারল্যান্ড শহরে এক পার্টিতে ট্রাক চাপায় ছয় জন নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির পুলিশ। এ ঘটনায় আহত আরও সাত জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তবে এই দুর্ঘটনার কারণ স্পষ্ট নয় বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় স্পেনের ৪৬ বছর বয়সি ট্রাকচালককে আটক করা হয়েছে। খবর স্কাই নিউজের।

পণ্যবাহী ভারী ট্রাকটি চলন্ত অবস্থায় উল্টে গিয়ে পাশেই একটি মাঠে আছড়ে পড়ে। যেখানে স্থানীয়দের একটি পার্টি চলছিল। এটি নিছক দুর্ঘটনা নাকি নাশকতা তা পুলিশ তদন্ত করে দেখছে। পুলিশ বলছে, স্পেনের নাগরিক ওই ট্রাক চালক এরআগেও একটি প্রাণঘাতী গাড়ি দুর্ঘটনায় সন্দেহভাজন ছিলেন। পুলিশ জানিয়েছে, ট্রাক চালক মদ্যপ অবস্থায় ছিলেন না। তবে তার বিষয়ে আর কোনো তথ্য বা কী কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে সে বিষয়ে পুলিশ বিস্তারিত আর কোনো তথ্য দেয়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম