ঢাকা ২৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

নেতানিয়াহুর নজিরবিহীন তোষামোদ করলেন মোদি

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ ফেব্রুয়ারি, ২০২৬,  10:52 AM

news image

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে দেয়া ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তেল আবিবের প্রতি দিল্লির অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। বুধবার অনুষ্ঠিত এই ভাষণে মোদি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভূয়সী প্রশংসা করেন। গাজা যুদ্ধের আবহে দুই দেশের কৌশলগত ও আদর্শিক অংশীদারিত্বকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ঘোষণা দেন।  ভাষণের শুরুতেই মোদীকে অভূতপূর্ব সম্মান জানিয়ে নেসেটের সদস্যরা দাঁড়িয়ে করতালির মাধ্যমে তার নাম জপ করতে থাকেন। মোদী তার বক্তব্যে ১৪০ কোটি ভারতবাসীর পক্ষ থেকে বন্ধুত্বের বার্তা পৌঁছে দিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, ভারত এই কঠিন সময়ে এবং ভবিষ্যতের প্রতিটি পদক্ষেপে ইসরায়েলের পাশে থাকবে। এই সফরকে কেন্দ্র করে জেরুজালেমের রাজপথ ভারত ও ইসরায়েলের পতাকায় সাজানো হয় এবং আগের রাতে নেসেট ভবনটি ভারতের তেরঙা পতাকার রঙে আলোকিত করা হয়। নেতানিয়াহু মোদিকে ‘আমার ভাই’ বলে সম্বোধন করে এই সফরকে তার জীবনের অন্যতম আবেগঘন মুহূর্ত হিসেবে বর্ণনা করেন। তিনি ২০১৭ সালে মোদীর প্রথম ইসরায়েল সফরের স্মৃতিচারণ করে বলেন, ভারত ও ইসরায়েলের সম্পর্ক কেবল রাজনৈতিক নয় বরং এটি সভ্যতার গভীর বন্ধন। গাজা যুদ্ধে ভারতের অব্যাহত সামরিক ও কূটনৈতিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে নেতানিয়াহু জানান, সংকটের মুহূর্তে ভারতের নৈতিক অবস্থান ইসরায়েল কোনোদিন ভুলবে না।  সূত্র: মিডলইস্ট মনিটর

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম