ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জীবন ও প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য রক্ষায় বৃক্ষ রোপণের বিকল্প নাই বাসের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা মালদ্বীপের সৈকতে হলুদ পোশাকে নজর কাড়লেন নয়নতারা ইমরান খানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভে অনড় পিটিআই অর্থনীতি ডিজেল-জেট এ-১ আমদানি বাতিল, কাতার থেকে আসছে দুই কার্গো এলএনজি পে-স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য আরেক সুখবর মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ ৭৭ কোটি টাকার মসুর ডাল কিনবে সরকার গভীর নিম্নচাপে উত্তাল সাগর, রাঙ্গাবালীতে ট্রলারডুবি

নেটমাধ্যমে ঝড় তুললেন পাকিস্তানি অভিনেত্রী

#

বিনোদন ডেস্ক

২১ নভেম্বর, ২০২৪,  5:34 PM

news image

পাকিস্তানি অভিনেত্রী হারেম ফারুকের রূপে-গুণে বুঁদ সতেরো থেকে আশি বছর বয়সীরা। টিভি সিরিয়ালে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন হারেম। দেখা গেছে বড় পর্দায়ও। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেছেন হারেম। শুধু কাজ নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় তিনি। এবার ভক্তদের নিজের সৌন্দর্যের রহস্য জানালেন হারেম। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে ১৭টি ছবি শেয়ার করে একটি পোস্ট করেছেন তিনি। যেখানে তার মিনি-মালিস্টিক এবং চমকপ্রদ লুক অর্জনের স্টাইলিং সিক্রেটস প্রকাশ করেছেন অভিনেত্রী। ক্যাপশনে তিনি লিখেছেন, ফুল, সাদা জামা, লাল ঠোঁট, বড় ঝুমকা, হেয়ার ভলিউম এবং আমি প্রস্তুত। ওই ছবিগুলোতে দেখা যায়, তার পরনে রয়েছে গাঢ় ডার্ক ওয়াশড স্কিনি জিন্সের সঙ্গে সাদা চিকেনকারি কুর্তা। ওই পোস্টে জিগর সারাইয়া ও আদিত্য গাধভীর হিন্দি-গুজরাটি গান ‘ডায়মন্ড নি’ যোগ করেছেন হারেম। ছবিগুলো পোস্ট করা মাত্রই মন্তব্যের ঝড় উঠেছে হারেমের কমেন্টসবক্সে। নানান মন্তব্যে রীতিমতো হুমড়ি খেয়ে পড়েছেন তার ভক্তরা। এদিকে দীর্ঘ সময় পর ‘বিশমিল’ সিরিয়াল দিয়ে আবারও টিভি পর্দায় ফিরেছেন হারেম। এতে তার সহশিল্পী হিসেবে আছেন নওমান ইজাজ এবং সাভেরা নাদিম। ২০১৩ সালের হরর থ্রিলার সিনেমা ‘সিয়াহ’ দিয়ে বড় পর্দায় পা রাখেন হারেম। এরপর একাধিক নাটক এবং সিনেমায় অভিনয় করে ভক্তদের মন জয় করেছেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম