ঢাকা ১৪ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা বোর্ডের সামনে শিক্ষার্থীদের অবস্থান পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন ‘চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে পরীক্ষা চলবে’ ১৬ জুলাই খুলে দেওয়া হবে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার সরকার চায় শেখ হাসিনা দেশে ফিরে আসুক : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জুনে সড়ক দুর্ঘটনায় ৪৬৩ জনের মৃত্যু ১৫ মাস বয়সী শিশুদের ১ আগস্ট থেকে টাইফয়েডের টিকা দেয়া হবে

নির্বাহী ম্যাজিস্ট্রেট নামছে ১৯৫ ইউনিয়ন পরিষদে

#

নিজস্ব প্রতিবেদক

১০ জুলাই, ২০২৪,  11:07 AM

news image

দেশের বিভিন্ন ইউনিয়ন পরিষদের বিভিন্ন পদের ১৯৫টি উপনির্বাচনের আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে আজ (বুধবার) মাঠে নামছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার হোসেন এ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের পাঠিয়েছেন। এতে উল্লেখ করা হয়েছে, ইউনিয়ন পরিষদের শূন্য পদের চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য এবং সাধারণ ওয়ার্ডের সদস্য পদের উপনির্বাচনের উদ্দেশে ২৭ জুলাই অনুষ্ঠানের জন্য সময়সূচি ঘোষণা করেছে কমিশন। নির্বাচন উপলক্ষ্যে আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করণের জন্য এবং আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রম গ্রহণার্থে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনের আচরণ বিধি প্রতিপালন নিশ্চিতকরণের জন্য ১ জন করে ১০ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত মোট ১৬ দিনের জন্য এবং আইনশৃঙ্খলা রক্ষায় ৩ জন করে ২৬ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত মোট ৩ দিনের জন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এছাড়া সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডের সদস্য পদে উপনির্বাচনে প্রতিটি সংরক্ষিত ওয়ার্ডে ২ জন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং সাধারণ ওয়ার্ডের সদস্য পদে উপনির্বাচনের জন্য ১ জন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ২৬ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত মোট ০৩ দিনের জন্য নিয়োগ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।  কোনো ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান/সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডের শূন্য পদে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ১ (এক) জন হলে অর্থাৎ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলে সে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ম্যাজিস্ট্রেট নিয়োগের প্রয়োজন হবে না। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের মধ্যে থেকে অথবা চাহিদা অনুসারে নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিতব্য মোবাইল/স্ট্রাইকিং ফোর্স বিশেষ করে বিজিবি/কোস্টগার্ডের মোবাইল টিমের সাথে ম্যাজিস্ট্রেট নিয়োগ করার জন্যও নির্দেশনা দিয়েছে ইসি। তবে স্থানীয় চাহিদা, ভোটকেন্দ্রের অবস্থান ও ভোটকেন্দ্রের সংখ্যা, ওয়ার্ড বিন্যাস ইত্যাদি বিবেচনায় এবং বাস্তবতার নিরিখে রিটার্নিং অফিসার ও পুলিশ কর্তৃপক্ষের সাথে আলোচনা করে মোবাইল স্ট্রাইকিং ফোর্সের সংখ্যা হ্রাস-বৃদ্ধি করা হলে তদনুযায়ী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করা যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম