ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

ডিজিটাল স্বাস্থ্যসেবা সহজ করতে প্রাইম ব্যাংক-লাইফপ্লাস-এর চুক্তি স্বাক্ষর

#

১৪ ফেব্রুয়ারি, ২০২৬,  11:03 PM

news image

ডিজিটাল স্বাস্থ্য সেবা সহজ করতে ল্যাবএইড গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান লাইফপ্লাস বাংলাদেশ লিমিটেড–এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি.। ফলে প্রাইম ব্যাংকের গ্রাহকরা একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আরও সহজ ও সুবিধামতো স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন। সম্প্রতি রাজধানীর গুলশান এভিনিউয়ে অবস্থিত প্রাইম অ্যাসপায়ার–এ আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এই অংশীদারত্বের আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহকরা ইন্টারনেট ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘মাইপ্রাইম‘ ব্যবহার করে সরাসরি লাইফপ্লাস অ্যাপ–এ প্রবেশ করে সহজেই বিভিন্ন স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন। মূলত ডিজিটাল স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার সহজ করা এবং গ্রাহকদের উন্নত স্বাস্থ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রাইম ব্যাংক পিএলসি.–এর পক্ষে কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেটস বিভাগের প্রধান জোয়ার্দ্দার তানভীর ফয়সাল এবং লাইফপ্লাস বাংলাদেশ লিমিটেড–এর পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা শরীফ মো. আবিদ নিজ নিজ প্রতিষ্ঠানের হয়ে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসি.–এর ডিজিটাল চ্যানেলস বিভাগের এসভিপি ও প্রধান এ. জেড. এম. ফৌজ উল্লাহ চৌধুরী, লাইফপ্লাস বাংলাদেশ লিমিটেড–এর হেড অব বিজনেস মো. আল-হাসিবসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।-প্রেস রিলিজ

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম