ঢাকা ২৩ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
রামিসা হত্যাকাণ্ডের চার্জশিট দ্রুত দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু সৌদি পৌঁছেছেন ৭৫ হাজার ৫৩০ বাংলাদেশি হজযাত্রী দেশের পরিস্থিতি স্থিতিশীল, ধীরে ধীরে ব্যারাকে ফিরছেন সেনাসদস্যরা: সেনাপ্রধান স্থানীয় নির্বাচনে যাতে সহিংসতা না হয়, সেটাই আমাদের লক্ষ্য: সিইসি পাসপোর্টে ফিরছে 'ইসরায়েল ব্যতীত', বড় পরিবর্তন আসছে জলছাপেও শিশু নির্যাতন নিয়ে কড়া বার্তা মির্জা ফখরুলের অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ দীর্ঘ ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান নৌপথে ঈদযাত্রা নিরাপদ করতে যেসব প্রস্তুতি সরকারের

নির্বাচিত সরকার ভোলার গ্যাস সমস্যার সমাধান করবে : শিল্প উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

১৫ নভেম্বর, ২০২৫,  4:28 PM

news image

শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, আগামী দিনে যে নির্বাচিত রাজনৈতিক দল সরকারে আসবে তারাই ভোলার গ্যাস সমস্যার সমাধান করবে। শনিবার দুপুরে বরিশালে নির্মাণাধীন সার কারখানার গোডাউন ও বিসিক শিল্পনগরীর বিভিন্ন কলকারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, বরিশাল বিসিকের উপমহাব্যবস্থাপক মো. নজরুল ইসলামসহ বিসিক মালিক সমিতির নেতারা।   উপদেষ্টা বলেন, বরিশাল বিসিকে বিদ্যুৎ ও পানিসহ নানা সমস্যা রয়েছে। স্বৈরাচার সরকারের পতনের পর নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে শিল্পাঞ্চলকে ঘুরে দাঁড় করানোর চেষ্টা চলছে। তিনি জানান, বিগত সরকারের সময়ে যারা বিসিকে প্লট নিয়েও প্রতিষ্ঠান গড়ে তুলেননি, তাদের প্লট বাতিলের ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে প্লট বরাদ্দের বিষয়ে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যাতে স্থানীয় উদ্যোক্তারা সুযোগ পান। আদিলুর রহমান খান আরও বলেন, শিল্পাঞ্চলকে সচল রাখতে অবকাঠামোগত উন্নয়ন জরুরি। এজন্য বিদ্যুৎ, পানি, গ্যাসসহ মৌলিক সুবিধা নিশ্চিত করতে হবে। ভোলার গ্যাসকে কাজে লাগানো গেলে দক্ষিণাঞ্চলের শিল্পকারখানাগুলো নতুন প্রাণ ফিরে পাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম