ঢাকা ২৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোনো সুযোগ নেই: কাদের

#

নিজস্ব প্রতিবেদক

১২ সেপ্টেম্বর, ২০২২,  3:33 PM

news image

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বারবার মামা বাড়ির আবদার নিয়ে হাজির হন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার (১২ সেপ্টেম্বর) গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। কাদের বলেন, মির্জা ফখরুল আবারও সরকারের পদত্যাগ দাবি করে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের কথা বলেছেন। বারবার মামা বাড়ির আবদার নিয়ে হাজির হন তিনি। তিনি বলেন, সরকার কেন পদত্যাগ করবে? জনগণ আওয়ামী লীগকে পাঁচ বছরের জন্য দায়িত্ব দিয়েছে। মেয়াদ শেষে যথা সময়ে সংবিধানসম্মতভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোনো সুযোগ নেই। নির্বাচনে আসুন, এর মাধ্যমেই নির্ধারিত হবে কে ক্ষমতায় থাকবে আর কে থাকবে না। ওবায়দুল কাদের বলেন, পুলিশকে এখন নতুন করে প্রতিপক্ষ বানাচ্ছে বিএনপি। ‌‘পুলিশ বাহিনীর বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আসতে পারে’ মির্জা ফখরুল যে হুঁশিয়ারি দিয়েছেন- এর থেকেই প্রমাণ হয়, তারাই তথাকথিত নিষেধাজ্ঞা ষড়যন্ত্রের হোতা। তিনি বলেন, বিএনপি র‍্যাবের কতিপয় কর্মকর্তার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞার জন্য লবিস্ট নিয়োগ করেছিল। এখন তারা পুলিশ বাহিনীকেও হুমকি-ধমকি দিচ্ছে। আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপি আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করবে, পুলিশের ওপর হামলা করবে আর পুলিশ কি চেয়ে থাকবে? রাষ্ট্রের জনগণ ও জানমালের নিরাপত্তা রক্ষায় পুলিশ কি বিধিবদ্ধ দায়িত্ব পালন করবে না?

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম