ঢাকা ৩০ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ব্রাজিলের হয়ে খেলা নিয়ে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন কাজ শুরু ১৩ জেলায় ব্যাপক বজ্রবৃষ্টির আভাস, নৌবন্দরেও সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা ইতালির কোচ হিসেবে ফিরছেন রবার্তো মানচিনি শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

নির্বাচনে অংশ না নেয়ায় অনুশোচনার আগুনে পুড়ছেন বাইডেন: দ্য গার্ডিয়ান

#

আন্তর্জাতিক ডেস্ক

২৯ ডিসেম্বর, ২০২৪,  10:52 AM

news image

চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিধ্বস বিজয় পান রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প (৭৮)। দ্বিতীয়বারের মতো মার্কিন মসনদে বসতে যাচ্ছেন তিনি। আর এই নির্বাচন থেকে সরে দাড়ানোয় অনুশোচনার আগুনে পুড়ছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এবারের নির্বাচনে অংশ নিলে বিপুল ভোটে জয় পেতেন বলে মনে করেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের কয়েকমাস আগে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থীর পদ থেকে সরে দাঁড়ান বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নিজের প্রার্থীতা প্রত্যাহার করে ডেমোক্র্যাটিক পার্টির পক্ষ থেকে কমলা হ্যারিসের নাম ঘোষণা করেন তিনি। এবার এ সিদ্ধান্ত নিয়ে গভীর অনুশোচনা করছেন জো বাইডেন।

গার্ডিয়ানের এক প্রতিবেদন অনুযায়ী, কমলা হ্যারিসকে সরাসরি দোষারোপ করেননি বাইডেন প্রশাসন। তবে ডেমোক্র্যাটদের ধারণা, নির্বাচনে কমলার পরিবর্তে বাইডেন অংশ নিলে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টকে সহজেই হারিয়ে দিতেন তিনি।

গার্ডিয়ান আরও জানায়, বাইডেন অ্যাটর্নি জেনারেল হিসেবে মেরিক গারল্যান্ডকে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েও অনুতপ্ত। শুধু বাইডেনই নয়, অনেক ডেমোক্র্যাটদেরও ধারণা, এটি বাইডেনের ভুল সিদ্ধান্ত ছিল।

উল্লেখ্য, অতীতের রীতি অনুসারে ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে আগামী ২০ জানুয়ারি ট্রাম্পের শপথ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে প্রেসিডেন্ট জো বাইডেন তাকে হোয়াইট হাউজে বৈঠকের আমন্ত্রণ জানিয়েছেন। সূত্র:  দ্য গার্ডিয়ান

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম