ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণীও দিতে হবে: দুদক চেয়ারম্যান

#

নিজস্ব প্রতিবেদক

২৩ নভেম্বর, ২০২৫,  12:33 PM

news image

নির্বাচনী হলফনামায় দেশি সম্পদের পাশাপাশি বিদেশি সম্পদের হিসাব বিবরণীও দিতে হবে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান ড. আবদুল মোমেন। রোববার (২৩ নভেম্বর) সকালে দুদকের সিলেট বিভাগীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। দুদক চেয়ারম্যান বলেন, দেশি সম্পদের পাশাপাশি বিদেশি সম্পদের হিসেব না দিলে তা অন্যায় হবে। পাশাপাশি যাদের অনুপার্জিত সম্পদ থাকবে তাদের বিরুদ্ধেও দুদক ব্যবস্থা গ্রহণ করবে। এ সময় দুদকের নানা সীমাবদ্ধতার কথা তুলে ধরে সংস্থাটির চেয়ারম্যান আরও বলেন, ২০০৮ সালে শেখ হাসিনার ৫.২১ একর কৃষি সম্পত্তি ছিল। তবে অনুসন্ধানে ২৯ একর সম্পত্তির সন্ধান পাওয়া যায়। সে সময় দুদক তদন্ত করে এটি বের করলেও ব্যবস্থা নেয়া যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম