ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার ফ্যাসিবাদের বিরুদ্ধে অনলাইন গণমাধ্যমকে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্ব টিকিয়ে রাখতে কৌশলগত লড়াইয়ে হামাস

নিরাপত্তা ঝুঁকিতে তেহরানে দূতাবাস বন্ধ করল সুইজারল্যান্ড

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ মার্চ, ২০২৬,  4:34 PM

news image

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও বাড়তে থাকা নিরাপত্তা উদ্বেগের কারণে ইরানের রাজধানী তেহরানে অবস্থিত নিজেদের দূতাবাস সাময়িকভাবে বন্ধ করেছে সুইজারল্যান্ড। একই সঙ্গে সেখানকার কূটনৈতিক কর্মীদেরও দেশটির বাইরে সরিয়ে নেওয়া হয়েছে। বুধবার সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সামরিক উত্তেজনা এবং নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে তেহরানে অবস্থানরত দূতাবাসের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। তাই সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দূতাবাস সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রণালয় জানায়, ইরানে নিযুক্ত রাষ্ট্রদূত অলিভিয়ার ব্যাঙ্গার্টারসহ মোট ছয়জন সুইস কূটনীতিক স্থলপথে দেশ ত্যাগ করেছেন এবং বর্তমানে তারা নিরাপদে ইরানের বাইরে অবস্থান করছেন। এর আগে গত ৩ মার্চ আরও চারজন সুইস কর্মী ইরান ছেড়ে যান। বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সামরিক উত্তেজনা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাল্টাপাল্টি হামলার কারণে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। এই অবস্থায় দূতাবাসের কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনা করা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তবে দূতাবাস বন্ধ থাকলেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে সুইজারল্যান্ডের ভূমিকা অব্যাহত থাকবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দুই দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যোগাযোগের একটি উন্মুক্ত চ্যানেল বজায় রাখার চেষ্টা করবে দেশটি। উল্লেখ্য, ইরানে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক না থাকায় তেহরানে অবস্থিত সুইস দূতাবাসই সেখানে বসবাসকারী বা ভ্রমণরত মার্কিন নাগরিকদের জন্য কনস্যুলার সেবা দিয়ে থাকে। সূত্র : আনাদোলু

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম