ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে খরচ, মিলবে প্রণোদনা সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড় ট্রাম্প প্রশাসন পরিবর্তনে মার্কিন ভোটারদের খোলা চিঠি আইআরজিসির জ্বালানির দামের লাগাম টানতে হিমশিম খাচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো হরমুজ দিয়ে এখনও দিনে পার হচ্ছে ১ কোটি ৩১ লাখ ব্যারেল তেল

নিয়মিত বাদাম খেলে যত উপকারিতা

#

লাইফস্টাইল ডেস্ক

১৮ এপ্রিল, ২০২২,  5:20 PM

news image

সাধারণত বাদাম স্ন্যাকস হিসেবে খাওয়া হয়। সব ধরনের বাদাম স্বাস্থ্যের জন্য ভালো। উচ্চমাত্রায় আমিষ ও আঁশ রয়েছে বাদামে। স্নেহজাতীয় পদার্থও রয়েছে পর্যাপ্ত পরিমাণে। স্নেহজাতীয় উপাদানের বেশির ভাগই প্রয়োজনীয় ও উপকারী ফ্যাটি অ্যাসিড। খারাপ ধরনের স্নেহপদার্থ থাকে খুবই কম। কিছু খনিজ পদার্থও থাকে বাদামে, বিশেষত ভিটামিন ‘ই’ আর ম্যাগনেশিয়াম। ভিটামিন ‘ই’ ত্বক ও চুলের জন্য ভালো। যাঁদের চুল পড়ে যাচ্ছে কিংবা রুক্ষ হয়ে যাচ্ছে, তাঁরা বাদাম খেতে পারেন। ত্বকে বয়সের ছাপ কমিয়ে আনতেও সাহায্য করে বাদাম। রোগ প্রতিরোধে ম্যাগনেশিয়ামের ভূমিকা আছে। সুষম খাবার প্রয়োজন, অথচ সময়ও বেশি নেই হাতে।

এমন পরিস্থিতিতে কাজে লাগে বাদাম। আমন্ড থেকে কাজু, চীনা বাদাম থেকে পেস্তা। বাঙালির রান্নাঘরে পরিচিতি সব ধরনের বাদামই। তালিকায় রয়েছে আখরোট ও হেজেলনাটও। বাদামকে হাই-ক্যালোরি ফুড বলা হয়। ওজন কমাতে সাহায্য করে বাদাম। নিয়ন্ত্রিত ডায়েটে সবধরনের বাদাম থাকলে পুষ্টির পাশাপাশি ওজন নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে। পেস্তা ট্রাইগ্লিসারাইড কমায়। যারা ওবেসিটিতে ভুগছেন বা ডায়াবেটিস রয়েছে তাদের ক্ষেত্রে কাজে লাগে পেস্তা। বাদামে মোনোস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড রয়েছে যা কোলেস্টেরলে লাগাম রাখে। মেটাবলিক সিনড্রোমে এমন একটি অবস্থা, যা হার্টের রোগ, স্ট্রোক এবং টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বৃদ্ধি করে। ডায়েটে প্রতিদিন নিয়ন্ত্রিত পরিমাণে বাদাম রাখলে উপকার মিলবে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। বাদামে ভরপুর প্রদাহরোধী যৌগ রয়েছে। বিভিন্ন ব্যাকটেরিয়া সংক্রমণ, চোট-আঘাতের সময়ে শরীরের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করে। তাকেই সাহায্য করে বাদামের এই পুষ্টিগুণ। পাচনতন্ত্রে থাকা উপকারী ব্যাকটেরিয়ার জন্য ফাইবার সমৃদ্ধ খাবার খেতে হয়। পাচনতন্ত্রের স্বাস্থ্য ভাল রাখতে এবং শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থা ঠিক রাখার জন্য প্রতিদিনই ফাইবার সমৃদ্ধ খাবার খাওয়া উচিত। বাদাম থেকে প্রয়োজনীয় ফাইবার মেলে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম