ঢাকা ০৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু: কোটি টাকা করে ক্ষতিপূরণ চেয়ে রিট পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: উচ্চ আদালতেও এ রায় বহাল থাকবে, আশা আইনমন্ত্রীর বরিশালে আ.লীগ নেতা গোলাম সালেহ মঞ্জু গ্রেপ্তার এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ে বাবার প্রতিক্রিয়া ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সরকার রামিসা হত্যা মামলার রায়ে আসামিপক্ষের আইনজীবীর প্রতিক্রিয়া সভাপতি আরমান, সাধারণ সম্পাদক হিমেল -সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা সন্দ্বীপে ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক, মামলা দায়ের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা: সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক রাইস মিলে, নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

১০ জুন, ২০২৪,  12:38 PM

news image

যশোরের মনিরামপুর উপজেলার বেলতলায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক অটো রাইস মিলে ‍ঢুকে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে ট্রাকের হেলপারসহ দুজন নিহত হয়েছেন। সোমবার (১০ জুন) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন, যশোরের মনিরামপুর উপজেলার বিজয়রামপুর গ্রামের আব্দুর রহমান (৮৫) ও ট্রাকের হেলপার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দেওভাটা এলাকার আনু মিয়া (৫০)। পুলিশ জানায়, ট্রাকচালক নূরুল ইসলাম গাজীপুর থেকে সরকারি প্রজেক্টের পানির ট্যাঙ্ক নিয়ে সাতক্ষীরার শ্যামনগর যাচ্ছিলেন। পথে ট্রাকটি যশোর-সাতক্ষীরা মহাসড়কে উপজেলার বাঁধাঘাটা স্থানে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাপারী রাইস মিলের গেইটে ঢুকিয়ে দেয়। এ সময় সেখানে থাকা আব্দুর রহমান ও ট্রাকের হেলপার আনু মিয়া মারা যান। পরে স্থানীয়রা আহত চালকসহ দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম