ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

নিত্যপণ্যের দাম বাড়তে পারে উপজেলা নির্বাচনের কারণেও: প্রতিমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৩ মে, ২০২৪,  8:00 PM

news image

চলমান উপজেলা নির্বাচনের কারণেও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়তে পারে বলে মন্তব্য করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। বৃহস্পতিবার (২৩ মে) রাজধানীর তেজগাঁওয়ে আয়োজিত এক কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, রাজনৈতিক বিভিন্ন কারণে দ্রব্যমূল্য উর্ধ্বমুখী হতে পারে। চলমান উপজেলা নির্বাচনের কারণেও জিনিসপত্রের দাম বাড়তে পারে। তিনি বলেন, সারাদেশে উপজেলা নির্বাচন চলছে। এ নির্বাচনে অনেক মানুষের কাছে প্রচুর টাকার সরবরাহ হয়েছে। সংগত কারণে বাজারে যখন টাকার সরবরাহ বা প্রবাহ বেড়ে যায়, তখন দ্রব্যমূল্য বেড়ে যায়। আহসানুল ইসলাম টিটু বলেন, নির্বাচনের কারণে মানুষের কাছে অনেক টাকা আছে, এটা নিয়েও অনেকেই ট্রল করবেন। তবে এটা তো‌ সত্যি, নির্বাচনে কিছু লোকের কাছে টাকা আসছে। বাজারে যখন টাকার সরবরাহ বাড়তে থাকে, তখন বাজারে পণ্যের দামে একটু প্রভাব পড়তে থাকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম