ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় পৃথক দুই বন্দুক হামলায় নিহত ২৭ বিশ্ব পর্যটন দিবসে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিচার প্রার্থী মানুষের পক্ষে আইনজীবীদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানালেন এমপি মোশাররফ রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার প্রাথমিকে শিক্ষক নিয়োগ: নেতিবাচক পুলিশ প্রতিবেদনে বাদ ২৫০০, প্রার্থীরা ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রে ‘নরইস্টার’-এ বিপর্যস্ত জনজীবন, জরুরি অবস্থা জারি

নিজ দেশেই বিমান হামলা চালাল ভারত

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ এপ্রিল, ২০২৫,  4:58 PM

news image

নিজ দেশের ভূখণ্ডের বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ভারতীয় বিমানবাহিনী (আইএএফ)। এ নিয়ে তাৎক্ষণিক বিবৃতিতে ‘অসাবধানতাবশত’ এমনটি হয়েছে বলে দাবি করেছে আইএএফ। শুক্রবার (২৫ এপ্রিল) মধ্যপ্রদেশ রাজ্যের শিবপুরী জেলায় এ হামলার ঘটনা ঘটে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মনোজ সাগরের বাড়িতে বিমানবাহিনীর একটি জেট থেকে ভারী ধাতব বস্তু পড়েছিল। যার কারণে বাইরের দুটি কক্ষ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। শিবপুরীর পুলিশ সুপার আমান সিং রাঠোর জানিয়েছেন, বাড়িতে থাকা চারজনের মধ্যে কেউ ক্ষতিগ্রস্ত হয়নি। পুলিশ ও প্রশাসনের দল ঘটনাস্থলে রয়েছে। এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে, আইএএফ বলেছে, বিমান থেকে একটি অ-বিস্ফোরক বায়বীয় স্টোরের অসাবধানতাবশত ড্রপের কারণে এমনটি হয়েছে। সম্পত্তির ক্ষতির জন্য দুঃখ প্রকাশও করেছে তারা। এ ঘটনার তদন্ত শুরু করেছে বলেও জানায় আইএএফ। এ বিষয়ে সাব-ডিভিশনাল পুলিশ অফিসার (এসডিপিও) প্রশান্ত শর্মা বলেন, ‘বস্তুটি কোথা থেকে এসেছে তা তদন্তের পরেই নিশ্চিত হওয়া যাবে। আছড়ে পড়া বস্তুটি ‘অত্যন্ত শক্ত’ বলে মনে হচ্ছে এবং এতে পোড়ার চিহ্ন রয়েছে। এ ঘটনার পর যোগাযোগ করা হয়েছে গোয়ালিয়র বিমানঘাঁটির সঙ্গে।



logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম