ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

নিকাব পরে শরীরচর্চায় ভাইরাল জর্ডানের তরুণী

#

১৯ ডিসেম্বর, ২০২১,  10:39 AM

news image

আহলাম মোহাম্মদ আলী। জর্ডান থেকে মাত্র ৯ মাস বয়সে তিনি পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে চলে আসেন। তিনি এখন মুসলিম নারীদের অনুপ্রেরণা হয়ে উঠেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার শরীর চর্চার বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে। সাধারণত জিমের পোশাকে আমরা নারীদের শরীরচর্চা করতে দেখি। তবে আহলাম শরীরচর্চা করেন বোরখা-নিকাব পরেই। আহলামের বিশ্বাস, এতে মুসলিম নারীরা বুঝতে পারবেন নিজের ধর্মবিশ্বাস ঠিক রেখেই স্বপ্নের পথে হাঁটা যায়।

টিকটক ও ইনস্টাগ্রামে আহলামের অনেক অনুসারী। ভিডিওগুলো কয়েকলাখ বার দেখা হয়েছে। দেশি-বিদেশি সংবাদমাধ্যমে তাকে নিয়ে প্রচুর নিউজ হয়েছে। আহলাম বলেন, ‌‘আমার মূল লক্ষ্য মুসলিম নারীদের অনুপ্রাণিত করা। ইসলামের নিয়মগুলো অনুসরণ করেও আপনার পছন্দের বিষয়গুলো করতে পারবেন। জীবনযাপনেও কোনো সমস্যা হবে না।’ আহলাম স্বাবলম্বী। একটি ই-কমার্স শপ পরিচালনা করেন আহলাম। তার পছন্দের বিষয় হলো ফিটনেস। আহলাম প্রমাণ করতে চান, ঢিলেঢালা কাপড় তার লক্ষ্যের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে না। তিনি বলেন, ‘মুসলমান হিসেবে আমি নিজেকে সুন্দর করে উপস্থাপন করতে পারি। আমি আল্লাহর নির্দেশ পালন করছি এবং পাশাপাশি নিজের পছন্দের বিষয়গুলোর ওপর গুরুত্ব দিচ্ছি।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম