ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল, প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ খুব স্বল্প সময়ের মধ্যে লোডশেডিং কমে আসবে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা রানা প্লাজা ভবন নির্মাণে দুর্নীতি, সোহেল রানাসহ ৮ জনের রায় আজ অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফিরলেন হেড-মার্শ, বাদ লাবুশেন বিএনপি ওয়াদা ও জনগণের কাছে অঙ্গীকার রক্ষাকারী দল : রিজভী দুই ঘণ্টা পর সারাদেশের সঙ্গে রাজশাহীর ট্রেন চলাচল স্বাভাবিক রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪২ পরিস্থিতির কারণে বড় ঋণখেলাপিদের ছাড় বাংলাদেশ ব্যাংকের জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একক প্রার্থী সুনিশ্চিত করা হবে: ভূমিমন্ত্রী

নিউইয়র্কে ছুরিকাঘাতে হতাহত দুই, পুলিশের গুলিতে হামলাকারী নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

০১ সেপ্টেম্বর, ২০২৬,  11:07 AM

news image

নিউইয়র্কের টাইমস স্কোয়ারে এক নারীর ছুরিকাঘাতে একজন নিহত ও একজন আহত হয়েছেন। পরবর্তীতে পুলিশের গুলিতে হামলাকারী ওই নারী নিহত হন। ঘটনাটিকে পুলিশ সন্ত্রাসবাদী হামলা বলে মনে করছে না। সোমবার (৩১ আগস্ট) ব্যস্ত এই পর্যটন এলাকায় দুইটি ছুরি হাতে হামলা চালান ওই নারী। 


পুলিশ জানায়. প্রথম ভুক্তভোগী ৩২ বছর বয়সী এক নারী, যাকে পেটে ছুরিকাঘাত করা হয় এবং হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। দ্বিতীয় ভুক্তভোগী ৬৮ বছর বয়সী এক পুরুষ, তাকেও পেটে আঘাত করা হয়েছে। 


নিউইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ বলেন, ঘটনাটি ছিল “এলোপাতাড়ি ও উসকানিবিহীন হামলা”। এ ঘটনায় পুলিশের গুলিতে হামলাকারী নারী নিহত হয়েছেন।


প্রত্যক্ষদর্শীদের মতে, পুলিশ তাকে নিরস্ত করতে প্রথমে টেজার ব্যবহার করে। তবে তিনি পুলিশকে আক্রমণ করতে এলে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।


নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এক সংবাদ সম্মেলনে মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, হামলায় আহত দ্বিতীয় ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন এবং তার অবস্থা বর্তমানে স্থিতিশীল। 


ঘটনাস্থলটি ঘিরে রেখে তদন্ত শুরু করেছে নিউইয়র্ক পুলিশ বিভাগ। এএফপির প্রতিনিধি জানান, ঘটনার পরপরই বিপুলসংখ্যক পুলিশ ও জরুরি সেবাকর্মী ঘটনাস্থলে পৌঁছান এবং এলাকাটি ঘিরে ফেলেন। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন। সূত্র: সিএনএন

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম