ঢাকা ০৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে এসআইকে পিটিয়ে হত্যা রোনালদো-এমবাপ্পেকে ছাড়িয়ে দ্রুততম ৩০০ হলান্ডের ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমল সোনার দাম বাড্ডার ফার্নিচার কারখানার আগুন ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে পরিত্যক্ত লোহায় হচ্ছে মারণাস্ত্র ৭৫০ কেজি মাদক জব্দের মামলায় মিশরে টিভি উপস্থাপিকাসহ ১২ জনের মৃত্যুদণ্ড ডার্ক ওয়েবে ১৫ কোটির বেশি ড্রাইভিং লাইসেন্স, তদন্তে এফবিআই বিদেশি অস্ত্র-ককটেলসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশে দিল জনতা আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় বিপজ্জনক বায়ুদূষণ, মালয়েশিয়ায় জরুরি অবস্থা: বন্ধ ৬৪৭ স্কুল

নাসার ওয়েবসাইটে বানান ভুল ধরল ৮ বছরের শিশু!

#

২০ মে, ২০২৬,  4:44 PM

news image

মহাকাশপ্রেমী এক আট বছরের শিশুর চোখে ধরা পড়া ছোট্ট একটি বানান ভুল এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল আলোচনায় পরিণত হয়েছে। শিশুটি যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইটে একটি ভুল বানান খুঁজে পায়। পরে তার বাবা বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (আগের নাম টুইটার) পোস্ট করলে নাসার পক্ষ থেকে আসে চমৎকার ও রসিক এক জবাব।

শিশুটির বাবা @musaratali হ্যান্ডেল ব্যবহার করে লিখেন, ‘আমার ৮ বছরের ছেলে নাসার ওয়েবসাইটে একটি বানান ভুল ধরেছে। সে বলছে এটি একটি ‘গুরুত্বপূর্ণ মিশন আপডেট’।’

এর জবাবে নাসা লিখে, ‘ওহ! আমাদের জানানোর জন্য ধন্যবাদ। হারিয়ে যাওয়া অক্ষরটি আনতে আমরা রওনা হয়েছি।’ এই মজার প্রতিক্রিয়া মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

পরে শিশুটির বাবা আরও এক পোস্টে জানান, নাসার জবাবে তার ছেলে ভীষণ আনন্দিত হবে। কারণ সে রকেট উৎক্ষেপণ নিয়ে খুবই আগ্রহী এবং ভবিষ্যতে মহাকাশচারী হওয়ার স্বপ্ন দেখে। মজার ছলে তিনি বলেন, ছেলে নিজেকে ‘উল্টোভাবে উড়তে পারা মহাকাশচারী’ (upside-down astronaut) ভাবতে পছন্দ করে।

ঘটনাটি ছড়িয়ে পড়ার পর অনেক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী বিভিন্ন ওয়েবসাইটে খুঁজে পাওয়া ভুল শেয়ার করেন। কেউ কেউ শিশুটির তীক্ষ্ণ দৃষ্টি ও কৌতূহলের প্রশংসা করেছেন। একজন লেখেন, ‘আজ সে বানান ঠিক করছে, কাল হয়তো মঙ্গল গ্রহে বসতি পরিচালনা করবে।’

আরেকজন বলেন, এই শিশুর কৌতূহলই তাকে অনেক দূর নিয়ে যাবে। অনেকেই মনে করছেন, ছোটবেলা থেকেই এমন মনোযোগ ও আগ্রহ ভবিষ্যতে শিশুটিকে বড় কিছু অর্জনে সাহায্য করবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম