ঢাকা ১৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত আ.লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না : মির্জা ফখরুল মুন্সীগঞ্জে ১১ যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নারী নিহত রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা পুশইনে বিএসএফকে সহায়তা করা ৭ বাংলাদেশি আটক প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসছে গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশ গঠনে ভূমিকা রাখবে ছাত্রদল একনেকে সাত হাজার তিন কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন রাষ্ট্র এখন আর গণমাধ্যমকে চোখ রাঙায় না: তথ্যমন্ত্রী দিল্লির বিমানবন্দরে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ নিয়ে মুখ খুললেন তথ্য উপদেষ্টা

নাশতাকতামূলক কর্মকাণ্ড: আনসারের ৩ কর্মকর্তা বরখাস্ত

#

নিজস্ব প্রতিবেদক

১৮ সেপ্টেম্বর, ২০২৪,  2:03 PM

news image

নাশতাকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-মহাপরিচালকসহ তিন ঊর্ধ্বতন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আনসার শাখা-১ থেকে জারি করা সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। সাময়িক বরখাস্ত হওয়া তিন কর্মকর্তা হলেন- বরিশাল রেঞ্জের উপ-মহাপরিচালক মো. ফখরুল আলম, শ্রীমঙ্গলের কালাপুর ২৪ আনসার ব্যাটালিয়নের পরিচালক মুহাম্মদ মেহেদী হাসান এবং কাপ্তাই শিলছড়ি ৩৫ আনসারের পরিচালক সৈয়দ ইফতেহার আলী। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ মোতাবেক নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে বিভাগীয় কার্যধারা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং অভিযোগের মাত্রা ও প্রকৃতি বিবেচনায় তাদেরকে দায়িত্ব থেকে বিরত রাখার আবশ্যকতা রয়েছে। সেহেতু, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৩৯(১) ধারার বিধান অনুযায়ী তাদেরকে ১৭ সেপ্টেম্বর তারিখ থেকে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সাময়িক বরখাস্তকালীন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল রেঞ্জের উপ-মহাপরিচালক মো. ফখরুল আলম ময়মনসিংহ রেঞ্জে সংযুক্ত, শ্রীমঙ্গলের কালাপুর ২৪ আনসার ব্যাটালিয়নের পরিচালক মুহাম্মদ মেহেদী হাসান চট্রগ্রাম রেঞ্জে সংযুক্ত এবং কাপ্তাই শিলছড়ি ৩৫ আনসারের পরিচালক সৈয়দ ইফতেহার আলী রাজশাহী রেঞ্জে সংযুক্ত থাকবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম