ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

সাভারে মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত

#

১৬ জুন, ২০২৬,  10:11 PM

news image

ফয়জুল ইসলামঃ দেশে দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধির পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে মহিষ খাতে গবেষণা ও উন্নয়ন কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মো: আমিন উর রশিদ এমপি।

মঙ্গলবার (১৬ জুন) সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) আয়োজিত “মহিষ গবেষণা ও উন্নয়ন (১ম সংশোধিত) প্রকল্পের সমাপনী কর্মশালা” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশের প্রাণিসম্পদ খাতে মহিষ একটি গুরুত্বপূর্ণ সম্পদ। মহিষের উৎপাদনশীলতা বৃদ্ধি, উন্নত জাত সংরক্ষণ এবং খামারিদের কাছে আধুনিক প্রযুক্তি পৌঁছে দিতে গবেষণার বিকল্প নেই। গবেষণালব্ধ প্রযুক্তি মাঠপর্যায়ে পৌঁছে দিতে পারলে দেশের দুধ ও মাংস উৎপাদন আরও বৃদ্ধি পাবে এবং খামারিরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন।

তিনি আরও বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি ও প্রাণিসম্পদ খাতকে সমন্বিতভাবে এগিয়ে নিতে হবে। এ ক্ষেত্রে গবেষণা প্রতিষ্ঠানগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, গবেষণার ফলাফল, মহিষের জাত উন্নয়ন, প্রজনন প্রযুক্তি এবং খামার ব্যবস্থাপনা নিয়ে উপস্থাপনা করা হয়। গবেষকরা জানান, প্রকল্পের মাধ্যমে মহিষ পালনে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং খামারিদের সক্ষমতা উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে।

বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে গবেষক, সরকারি কর্মকর্তা, খামারি ও সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় বক্তারা মহিষ খাতের টেকসই উন্নয়ন এবং গবেষণালব্ধ প্রযুক্তির মাঠপর্যায়ে সম্প্রসারণে সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া রাজশাহী থেকে কর্মশালায় অংশ নেওয়া মহিষের খামারিরা তাদের অনুভূতি ব্যক্ত করেন।

বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইন্সটিটিউট এর মহাপরিচালক ড. শাকিলা ফারুক এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. দেলোয়ার হোসেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজাহান খান ভূঁইয়া।  কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মহিষ গবেষণা ও উন্নয়ন (১ম সংশোধিত)  প্রকল্প এর প্রকল্প পরিচালক ড. গৌতম কুমার দেব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম