ঢাকা ২৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
কেরাণীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুনে একজনের মৃত্যু, আহত ২ প্রাথমিকে সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের উদ্যোগ দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: কৃষিমন্ত্রী মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী ঘোষণা ‘ডাকাতের কবলে’ রফিকুল ইসলাম মাদানী হাম উপসর্গে আজও ৬ জনের মৃত্যু শ্যামনগরে ধানখেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্র সংস্কার না হলে নতুন শাসকও হাসিনা হয়ে উঠবেন: নাহিদ ইসলাম কেরানীগঞ্জে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

মুন্সীগঞ্জে ১১ যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নারী নিহত

#

নিজস্ব প্রতিবেদক

১৬ জুন, ২০২৬,  10:57 PM

news image

মুন্সীগঞ্জের সিরাজদীখানে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ১১ জন যাত্রী নিয়ে সড়কের পাশে খাদে পড়ে গেছে। এ ঘটনায় মমতাজ নামের এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। মঙ্গলবার (১৬ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সিরাজদীখান-মুন্সীগঞ্জ সড়কের কুসুমপুর বৌবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, মুন্সীগঞ্জের বজ্রযোগীনি এলাকা থেকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার পরপরই তাৎক্ষণিক স্থানীয়রা যাত্রীদের উদ্ধারে এগিয়ে আসে। স্থানীয়দের সহযোগিতায় ১০ জনকে জীবিত উদ্ধার হলেও বিদেশগামী দুবাই প্রবাসী মোহাম্মদ লিটনের স্ত্রী মমতাজ বেগম পানিতে নিখোঁজ হন। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা উদ্ধারকাজে যোগ দিয়ে মমতাজ বেগমের মরদেহ উদ্ধার করে। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে যোগ দেয় ফায়ার সার্ভিস। মাইক্রোবাসে ১১ জন যাত্রীর মধ্যে ১০ জন জীবিত উদ্ধার হয়েছে। একজন মারা গেছেন। আহতদের সিরাজদীখান স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম