ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

নালিতাবাড়ীতে গলায় ‘লিচুর বিচি’ আটকে শিশুর মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০৬ মে, ২০২৫,  5:07 PM

news image

শ্বাসরুদ্ধ হয়ে শিশুটি ছটফট শুরু করলে পরিবারের লোকজন বিষয়টি টের পায়। শেরপুরের নালিতাবাড়ীতে গলায় `লিচুর বিচি’ আটকে শ্বাসরুদ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার আন্ধারিয়াগোপ গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নালিতাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হুমায়ুন আহমেদ নূর। নিহত চার বছরের রবিউল ইসলাম ওই গ্রামের রেজাউলের ছেলে। পারিবারের বরাতে চিকিৎসক হুমায়ুন আহমেদ বলেন, শিশুটি রাত আনুমানিক ৮টার দিকে লিচু খাচ্ছিল। এ সময় লিচুর সঙ্গে থাকা বিচিও গিলে ফেলে সে। কিন্তু তা গলায় আটকে শ্বাসরুদ্ধ হয়ে শিশুটি ছটফট শুরু করলে পরিবারের লোকজন বিষয়টি টের পায়। পরে চেষ্টা করেও শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক করতে না পেরে রাত পৌনে ৯টার দিকে তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এদিকে শিশু রবিউলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চিকিৎসক হুমায়ুন আহমেদ নূর এ ধরনের ছোট ফল বা খাবার শিশুদের খাওয়ানোর সময় অভিভাবকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম