ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

নারী বিশ্বকাপ: ওয়েস্ট ইন্ডিজিকে হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া

#

স্পোর্টস ডেস্ক

৩০ মার্চ, ২০২২,  1:57 PM

news image

১০ বারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়া। ১১টি আসরের মধ্যে প্রথম দুইতে হয়নি ফাইনাল ম্যাচ। ১৯৭৩ সালের আসরে পয়েন্টের হিসেবে অজিরা হারে ইংল্যান্ডের কাছে। পরের আসরে ১৯৭৮ সালে পয়েন্ট হিসেবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় অস্ট্রেলিয়া নারী দলকে। এরপর ৬বার বিশ্বকাপের ফাইনালে খেলে ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে অজিরা। এবার নিউজিল্যান্ড বিশ্বকাপে একটি ম্যাচও হারেনি ম্যাক লেনিংয়ের দল। ওয়েলিংটনে চলতি আসরের সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজিকে ১৭৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে নিশ্চিত করেছে ফাইনালের টিকিট।

বেসিন রিজার্ভে টস হেরে আগে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ান দুই ওপেনার রেইচেল হেইন্স ও অ্যালিসা হেলে জুটি বাঁধেন ২১৬ রানের। দুজনে খেলে ফেলেন ৩২ ওভার ৪ বল। হেইন্স ১০০ বলে ৮৫ রানের ইনিংস খেলে বিদায় নিলেও অ্যালিসা পূর্ণ করেন শতক। ১০৭ বলে ১৭টি চার ও ১টি ছক্কায় ১২৯ রানের ইনিংস খেলে ফেরেন সাজঘরে। এ ছাড়া অ্যাশলে গ্রাডনার ১২, ম্যাক লেনিং ২৬ ও বেথ মানের ৪৩ (৩১) রানের ইনিংসে ভর করে ৩ উইকেটে ৩০৫ রানে থামে অস্ট্রেলিয়া। উইন্ডিজের পক্ষে ২ উইকেট নেন চিনেল্লে হ্যানরি ও ১ উইকেট নেন সামিলিয়া কনেল। জবাবে ব্যাট করতে নেমে রানের খাতা খোলার আগেই বিদায় নিতে হয় উইন্ডিজ ওপেনার রাশদা উইলিয়ামসকে। শুরু থেকেই অজি বোলারদের তোপে পড়ে ক্যারিবীয়রা। ওপেনার দেন্দ্রা ডটিন ৩৪ (৩৫) রান করেন। এ ছাড়া ৩৪ রান আসে তিন নম্বর ব্যাটার হ্যালে ম্যাথুসের ব্যাটে। দলের হয়ে সর্বোচ্চ ৪৮ (৭৫) রানের ইনিংস খেলেন অধিনায়ক স্টেফানি টেইলর। বাকি ব্যাটাররা ব্যর্থ হওয়ায় ৩৭ ওভারে সব উইকেট হারিয়ে ১৪৮ রানে গুটিয়ে যায় ১৪৮ রানে। অজিদের পক্ষে ২ উইকেট নেন জেস জোনাসেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম