ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

নারী নিরাপত্তায় বাংলাদেশের অবস্থান ১৫২

#

০১ নভেম্বর, ২০২১,  2:42 PM

news image

বিশ্বে নারীর নিরাপত্তার দিক থেকে ১৭০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৫২তম। যুক্তরাষ্ট্রের জর্জটাউন ইনস্টিটিউট ফর উইমেন, পিস অ্যান্ড সিকিউরিটি (জিআইডব্লিউপিএস)-এর ২০২১ সালের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সূচকে তিনটি মৌলিক বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে- অন্তর্ভুক্তি, ন্যায্যতা ও নিরাপত্তা। নিরাপত্তার সূচকগুলো হচ্ছে- স্বামী বা সঙ্গীর নির্যাতন, সামাজিক নিরাপত্তা ও কাঠামোগত সহিংসতা। সূচক অনুযায়ী, নারীর কর্মসংস্থানের ক্ষেত্রে ১০০-এর মধ্যে বাংলাদেশের স্কোর ৩৫ দশমিক ২, স্কুলে পড়ার ক্ষেত্রে স্কোর ১৫-এর মধ্যে ৬ এবং আর্থিক ক্ষেত্রে নারীর অন্তর্ভুক্তির বিষয়ে ১০০-এর মধ্যে ৩৫ দশমিক ৮। সূচকের নিচে থাকা পাঁচটি দেশ হলো- আফগানিস্তান ১৭০তম, সিরিয়া ১৬৯তম, ইয়েমেন ১৬৮তম, পাকিস্তান ১৬৭তম ও ইরাক ১৬৬তম। এ বছর সূচকে সর্বোচ্চ অবস্থানে থাকা দেশগুলো হলো- নরওয়ে (প্রথম), ফিনল্যান্ড (দ্বিতীয়), আইসল্যান্ড (তৃতীয়), ডেনমার্ক (চতুর্থ) ও লুক্সেমবার্গ (পঞ্চম)।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম